, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

ডিসি অফিসের কর্মচারী সরোয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে লিগ্যাল নোটিশ

  • প্রকাশের সময় : ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের নাজির কাম ক্যাশিয়ার মো. সরোয়ার আলমের বিরুদ্ধে চাকুরী দেওয়ার নাম করে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার(১২ আগস্ট) টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ বাহার ওই লিগ্যাল নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়- টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার জনৈক জুলহাস মিয়ার ছেলে আলম মিয়ার এক আত্মীয়কে চাকুরী দেওয়ার কথা বলে সরোয়ার আলম তার কাছ থেকে আড়াই লাখ টাকা নেন। দীর্ঘ দিনেও চাকুরী না হওয়ায় দেয় টাকা ফেরত চাইলে নানা ছল-ছুঁতোয় কালক্ষেপন করতে থাকেন। আগামি ১৫ দিনের মধ্যে লিগ্যাল নোটিশের জবাব দিতে বলা হয়েছে- অন্যথায় আলম মিয়া আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
এ বিষয়ে সরোয়ার আলমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় সম্ভব হয়নি।

উল্লেখ্য, টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের নাজির কাম ক্যাশিয়ার মো. সরোয়ার আলমের বিরুদ্ধে এসটিএলএস নামক অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ আত্মসাৎ, পৌরসভায় জন্ম নিবন্ধনের দায়িত্ব পালনকালে নানা নয়ছয় এবং ডিসি অফিসে চাকুরীর সুযোগ কাজে লাগিয়ে নানা খাতে অনিয়ম-দুর্নীতি করে কোটি কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ডিসি অফিসের কর্মচারী সরোয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে লিগ্যাল নোটিশ

প্রকাশের সময় : ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫