দিনাজপুরে গণঅধিকার পরিষদের শশরা ইউনিয়নের কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের সময় :
০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
৮৬
পড়া হয়েছে
দিনাজপুরে গণঅধিকার পরিষদের শশরা ইউনিয়নের কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিলন আহাম্মেদ উপজেলা প্রতিনিধি সদর(দিনাজপুর) দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নে গণঅধিকার পরিষদের (জিওপি) নতুন কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা শুক্রবার বিকালে ভবাইনগর কাশিপুর দ্বী-মুখী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলার সভাপতি মোঃ শফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েই গণঅধিকার পরিষদের জন্ম। আমরা প্রথম যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। ছাত্রজনতার গণজাগরণে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আমাদের সভাপতি নুরুল ইসলাম নুরকে হুমকি-ধামকি, অর্থলোভ ও অত্যাচারের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বাধা দিতে পারেনি। তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে লড়াই করতে। তরুণ প্রজন্মের এই দলটি দেশের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করবে। স্বাধীনতার পর থেকে যতগুলো দল ক্ষমতায় এসেছে, তারা নিজেদের স্বার্থে জনগণের সাথে প্রতারণা করেছে। আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না, বরং জনগণের জন্য কাজ করতে চাই। তাই আপনাদের সমর্থন আশা করছি।" বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক গোলাম আজম, যুগ্ম সম্পাদক রেজুয়ানুল হক সজিব, সদর উপজেলার সভাপতি মোঃ শওকত আকবর, সাধারণ সম্পাদক রায়হান হিপ্পু, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী ইমন, হাবিপ্রবি ছাত্রঅধিকার পরিষদের আহ্বায়ক রিপন আহম্মেদ, ছাত্রঅধিকার পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মেহেদি হাসান, সদর উপজেলার ক্রীড়া সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন এবং সদর উপজেলার সহসভাপতি জেলাব উদ্দিন রিয়াদ। সভা সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলার সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ হিমেল। আলোচনা শেষে মোঃ জাবেদ আলীকে সভাপতি, মোঃ জসিম উদ্দিনকে সহসভাপতি, মোঃ মিজানুর রহমান রুবেলকে সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল লতিফকে অর্থ সম্পাদক, মোঃ মনিরুজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ মঞ্জুরুল ইসলামকে সহ সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
মিলন আহাম্মেদ উপজেলা প্রতিনিধি সদর(দিনাজপুর)
দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নে গণঅধিকার পরিষদের (জিওপি) নতুন কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভা শুক্রবার বিকালে ভবাইনগর কাশিপুর দ্বী-মুখী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলার সভাপতি মোঃ শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েই গণঅধিকার পরিষদের জন্ম। আমরা প্রথম যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। ছাত্রজনতার গণজাগরণে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আমাদের সভাপতি নুরুল ইসলাম নুরকে হুমকি-ধামকি, অর্থলোভ ও অত্যাচারের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বাধা দিতে পারেনি। তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে লড়াই করতে। তরুণ প্রজন্মের এই দলটি দেশের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করবে। স্বাধীনতার পর থেকে যতগুলো দল ক্ষমতায় এসেছে, তারা নিজেদের স্বার্থে জনগণের সাথে প্রতারণা করেছে। আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না, বরং জনগণের জন্য কাজ করতে চাই।
তাই আপনাদের সমর্থন আশা করছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক গোলাম আজম, যুগ্ম সম্পাদক রেজুয়ানুল হক সজিব, সদর উপজেলার সভাপতি মোঃ শওকত আকবর, সাধারণ সম্পাদক রায়হান হিপ্পু, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুব অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী ইমন, হাবিপ্রবি ছাত্রঅধিকার পরিষদের আহ্বায়ক রিপন আহম্মেদ, ছাত্রঅধিকার পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মেহেদি হাসান, সদর উপজেলার ক্রীড়া সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন এবং সদর উপজেলার সহসভাপতি জেলাব উদ্দিন রিয়াদ।
সভা সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলার সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ হিমেল।
আলোচনা শেষে মোঃ জাবেদ আলীকে সভাপতি, মোঃ জসিম উদ্দিনকে সহসভাপতি, মোঃ মিজানুর রহমান রুবেলকে সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল লতিফকে অর্থ সম্পাদক, মোঃ মনিরুজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ মঞ্জুরুল ইসলামকে সহ সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।