, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় উচ্ছেদ বন্ধে ও পুরাতন রাস্তা বহালের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৪৭ পড়া হয়েছে

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় উচ্ছেদ বন্ধে ও পুরাতন রাস্তা দিয়ে চলাচলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩০ জুলাই) দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার লক্ষীপুর বালুরঘাট এলাকায়
এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, এ অঞ্চলের মানুষের সুবিধার্থে শতবছর আগে নির্মিত রাস্তা দিয়েই এলাকাবাসী চলাচল করে আসছে। বর্তমানে একটি মহল নিজেদের স্বার্থে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা করে যাচ্ছে। নতুন করে সরকারি হালটে রাস্তা নির্মাণের নামে চক্রটি শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের বাড়িঘর উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন। তাই তাদের কথা চিন্তা করে মানবিক দিক বিবেচনায় নতুন রাস্তা নির্মাণ না করে পুরাতন রাস্তা বহাল রাখতে ও উচ্ছেদ অভিযান থেকে সরে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।

স্থানীয় মোঃ মোসলেম উদ্দিন বলেন, শত বছর ধরে কয়েকটি গ্রামের লোকজন ব্যক্তি মালিকানধীন জমার মাটির পুরাতন রাস্তা দিয়ে চলাচল করে আসছে। সম্প্রতি আখালিয়া নদী খনন করায় সরকারি জায়গা বের হওয়ায় মুষ্টিময় লোক নদীর পাড় দিয়ে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। নতুন রাস্তা তৈরী করা হলে প্রায় শতাধিক পরিবার উচ্ছেদ হবে যাদের বিকল্প কোন আবাসস্থল নেই।
এ সময় বক্তব্য রাখেন,আঃ হালিম, খাদিজা বেগম, রুনা আক্তার, শাকিল মিয়া  প্রমুখ।

উল্লেখ্য গত ২০ জুলাই  উপজেলা ভূমি অফিস থেকে ভূ- সম্পত্তি জবরদখল হতে উচ্ছেদের জন্য কয়েকটি পরিবারকে নোটিশ প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন মিটিংএ আছি এখন কথা বলা যাবে না। পরবর্তীতে ফোন দিলে তাকে পাওয়া যায়নি।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

ফুলবাড়িয়ায় উচ্ছেদ বন্ধে ও পুরাতন রাস্তা বহালের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫