, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

ফেনীর ফুলগাজীতে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর

  • প্রকাশের সময় : ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

ফেনী প্রতিনিধি :মাজহারুল ইসলাম অন্তর

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন মিরুর ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে নিজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে মীর হোসেন মিরু ব্যক্তিগত পারিবারিক কাজ করার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত মীর হোসেন মিরু বদরপুর ওয়ার্ড বিএনপির সক্রিয় নেতা এবং দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টির পেছনে রাজনৈতিক বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীর ফুলগাজীতে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর

প্রকাশের সময় : ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫