, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না

  • প্রকাশের সময় : ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

নিউজ ডেক্স :

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় গেলে ৩১দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে। বৃহস্পতিবার বিকেলে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের নিয়মিত উঠান বৈঠক ও কর্মী সভার পাশাপাশি প্রতিটি এলাকা ও ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। মানুষকে ধানের শীষে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্রমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, গত ১৬ বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট করে ফ্যাসিষ্ট হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশটাকে নতুন করে গড়ে তোলা হবে। প্রতিবেশী দেশের সকল চক্রান্ত রুখে দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী যে নেতার এলাকাতে গ্রহণযোগ্যতা বেশি, জনপ্রিয়তা বেশি, মানুষের সাথে যোগাযোগ ভাল, ডাকলে পাওয়া যায়, নেতাকে সাধারণ মানুষ চেনে, নেতা এলাকার মানুষকে চেনে, সাধারণ মানুষের পাশে সর্বদা পাওয়া যায় এই ধরনের নেতাকেই দল থেকে নমিনেশন দেয়ার ঘোষনা এসেছে। সেই দিক থেকে আমি শতভাগ এগিয়ে। মাঠ পর্যায়ে খেঁাজ খবর নিয়ে দল আমাকে নমিনেশল দিলে ব্যাপক ভোটে এমপি নির্বাচিত হয়ে এই আসনটি আবারও বিএনপি তথা তারেক রহমানকে উপহার দিতে চাই। সেই সাথে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজের সমাপ্তি করে এলাকা উন্নয়নের জোয়ারে ভাসাতে চাই।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কানুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দাউদ মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. খাইরুজ্জামান খাইরুল, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা উজ্জ্বল মেম্বার প্রমুখ।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না

প্রকাশের সময় : ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫