, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ছাত্রজনতার সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: রকি হাসান

জুলাই গণঅভ্যুত্থ্যানের নায়কদের নিয়ে বিএনপি নেতা এ্যাড. ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য এবং ফ্যাসিবাদের সুরে সুর মিলানো, অভ্যুত্থানের আপোষহীন নেতা সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক নেতারা।
বুধবার কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরীর দ্বিতীয় তলায় বিপ্লবী ছাত্রজনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এমন দিনে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যখন বিপ্লবের এক বছরের মাথায়। এই বিপ্লবীদেরকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। যেই মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি সেই মুজিববাদের সৈনিক যে কিনা আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে পরিচিত এড ফজলুর রহমান যার প্রতিটা কথায় আওয়ামী ফ্যাসিবাদের কন্ঠ শোনা যায়। যে কিনা আমাদের ছাত্র জনতার বিপ্লবকে স্বীকার তো করেই না বরং এই বিপ্লবকে অস্বীকার, কুরুচিপূর্ণ বক্তব্য, শহীদদের অবমাননা, আহতদের তিরস্কার সহ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে আওয়ামী বয়ানে ঘায়েল করতে চান।

আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই,এই বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ, কোনো মুজিবাবাদী শাবককে আমরা মেনে নিবো না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে অতি সত্বর এই মুখোশধারী মুজিবাবাদী শাবককে তার উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে বিএনপি কে দায়মুক্ত করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্ববায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব মো: ফয়সাল প্রিন্স, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া, মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক তামিম ইকবাল, সদস্য আরিফুল ইসলাম রাফি, সদস্য মিয়াদ, ইটনা উপজেলার সদস্য সচিব দেলোয়ার নেওয়াজ, সরকারি মহিলা কলেজের সদস্য সচিব নুহা, সদস্য রওজা, সদস্য মাইসা প্রমুখ।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ছাত্রজনতার সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫