, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভালুকা-১৫৫ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন হাফেজ মোঃ মামুনুর রশিদ খান

  • প্রকাশের সময় : ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৩৯ পড়া হয়েছে

ভালুকা উপজেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালুকা-১৫৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ভালুকা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মামুনুর রশিদ খান।

দলীয় সূত্রে জানা গেছে, জনসম্পৃক্ততা, নেতৃত্বগুণ ও ইসলামি আদর্শে অবিচল থাকার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্তেই তাকে ভালুকা-১৫৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই ভালুকাসহ আশপাশের এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, শুরু হয় পোস্টারিং, প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাফেজ মোঃ মামুনুর রশিদ খান বলেন, “আমার রাজনৈতিক পথচলার শুরু হয়েছিল মাদ্রাসার ছাত্রদের অধিকার রক্ষার আন্দোলন থেকে। আজ সেই ছাত্রদের প্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই আমি প্রার্থী হয়েছি, ক্ষমতার লোভে নয়।”

অনেকের মতে, আন্দোলন-নির্ভর পরিচিতি এবং ধর্মীয় মূল্যবোধে দৃঢ় অবস্থানের কারণে হাফেজ মোঃ মামুনুর রশিদ খান এই আসনে একটি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করতে পারেন।

উল্লেখ্য, ভালুকা-১৫৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। আগামী নির্বাচনে এখানে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও বাংলাদেশ খেলাফত মজলিসের এই মনোনয়ন অনেককেই চমকে দিয়েছে এবং নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

ভালুকা-১৫৫ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন হাফেজ মোঃ মামুনুর রশিদ খান

প্রকাশের সময় : ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫