, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিদর্শন ও উন্নয়নের আশ্বাস দিলেন কৃষিবিদ ড. মো: আলী আফজাল

  • প্রকাশের সময় : ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৪৯ পড়া হয়েছে

বি.এম. সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ

মাগুরা সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সার্বিক খোঁজ খবর নিয়েছেন মাগুরা সন্তান, খ্যাতনামা কৃষিবিদ ড. মো: আলী আফজাল। তিনি গতকাল হাসপাতাল পরিদর্শন করে বর্তমান চিকিৎসা সেবা, অবকাঠামো, যন্ত্রপাতি এবং কর্মীসংকটের বিষয়গুলো পর্যালোচনা করেন। হাসপাতালের বিভিন্ন সমস্যার দিকে নজর দিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আলোচনা করেন এবং উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ড. আফজাল বলেন, “স্বাস্থ্যখাতের উন্নয়ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। মাগুরা সদর হাসপাতালকে একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমি যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসা সেবা এবং কর্মী সক্ষমতার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে আরও ভালো সেবা দিতে পারব।”

হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা আশা করি, ড. আফজাল হাসপাতালের উন্নয়ন এবং মাগুরার স্বাস্থ্যখাতের সমৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নিবেন।”

ড. আফজাল শুধু হাসপাতাল নয়, মাগুরার কৃষকদের জন্যও বিভিন্ন ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “কৃষির উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের জন্য সহজলভ্য সহায়তা ও আধুনিক প্রযুক্তি প্রদান অত্যন্ত জরুরি।”

এই পরিদর্শন এবং আলোচনা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদী যে, ড. আফজালের সহযোগিতায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং মাগুরা জেলা সামগ্রিকভাবে সুস্বাস্থ্যবান হয়ে উঠবে।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিদর্শন ও উন্নয়নের আশ্বাস দিলেন কৃষিবিদ ড. মো: আলী আফজাল

প্রকাশের সময় : ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫