, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

যশোরে ৭০ লক্ষ টাকার স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি ‎ ‎

  • প্রকাশের সময় : ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮ পড়া হয়েছে

মানিক হোসেন যশোর জেলা প্রতিনিধি

‎যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা হতে ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ বি জি বি।

‎অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১১০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন খুলনা-যশোর মহা সড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামী সহ ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ০৪ (চার) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে।

‎ আটককৃত ব্যক্তির পরিহিত প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিল।

‎আটককৃত ব্যক্তির হলেন অমিত বিশ্বাস (৩১) পিতাঃ রঞ্জন বিশ্বাস, গ্রামঃ জাগির দেওলী, ডাকঘরঃ বনমালীপুর, থানাঃ বোয়ালমারী, জেলাঃফরিদপুরব

‎আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০,৩০,০১৮/-(সত্তর লক্ষ ত্রিশ হাজার আঠারো) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং নগদ ২৩০/- টাকাসহ *সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৭০,৫০,২৪৮/-(সত্তর লক্ষ পঞ্চাশ হাজার দুইশত আটচল্লিশ) টাকা।।

‎আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

যশোরে ৭০ লক্ষ টাকার স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি ‎ ‎

প্রকাশের সময় : ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫