, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ব্যবসায় সহযোগিতা না করায় গৃহবধূর উপর নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৪৯ পড়া হয়েছে

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক ব্যবসায় জড়াতে অস্বীকৃতি জানানোয় এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই নারী বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১০ আগস্ট) দুপুরে সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকার চৈতা পাড়ায়।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে উপজেলার চৈতা পাড়ার শাজাহান আলীর ছেলে আমিনুর রহমানের সঙ্গে পশ্চিম সিন্দুর্ণা গ্রামের কলিম উদ্দিনের মেয়ে ইভা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমিনুরের ভগ্নিপতি মিরাজুল, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসায় জড়িত বলে পরিচিত, দম্পতিকে অবৈধ ব্যবসায় সাহায্য করার প্রস্তাব দেন। তবে তারা এতে রাজি না হওয়ায় পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং প্রায়ই ইভা আক্তারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয়।

অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন তুচ্ছ এক বিষয়কে কেন্দ্র করে মিরাজুল, আমিনুরের বোন নুরজাহানসহ কয়েকজন মিলে ইভা আক্তারকে বেদম মারধর করে। এ সময় স্বামী আমিনুর রহমান প্রতিবাদ করলে তাকেও মারধরের শিকার হতে হয়। পরে স্থানীয়রা আহত ইভাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ইভা আক্তার বাদী হয়ে মিরাজুলকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল নবী বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ব্যবসায় সহযোগিতা না করায় গৃহবধূর উপর নির্যাতনের অভিযোগ

প্রকাশের সময় : ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫