সড়ক দুর্ঘটনা নাকি হত্যা? মিরপুরে এক যুবকের মৃত্যু নিয়ে জমে উঠেছে রহস্য
প্রকাশের সময় :
০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৫৩০
পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনা নাকি হত্যা? মিরপুরে এক যুবকের মৃত্যু নিয়ে জমে উঠেছে রহস্য
কুষ্টিয়ার মিরপুরে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য জমে উঠেছে।সড়ক দুর্ঘটনায় মৃত্যু?নাকি হত্যা করা হয়েছে,তা নিয়ে কুলকিনারা করতে পারছেননা তার স্বজনেরা?কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর তালতলা নামক স্থানে আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৪টার সময় রিপন কাজী(২৫)নামে এক যুবককে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন সাদ্দাম।পরে তার পিতা আলম কাজীকে খবর দিলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আহত রিপনের গায়ে কোন দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি,তবে মাথার পেছনের অংশে জখমের চিহ্ন পাওয়ায় তার মৃত্য স্বাভাবিকভাবে হয়নি বলে সন্দেহ করেছেন স্বজনেরা। রিপন মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড তালতলার আলম কাজী'র একমাত্র সন্তান। সাদ্দাম হোসেন জানান উদ্ধারের সময় তার মাথার পিছন দিকে একটি ক্ষত চিহ্ন দেখা যায,যা থেকে রক্তক্ষরণ হচ্ছিল।মিরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন - ময়নাতদন্তের পরে জানা যাবে তার মৃত্যুর রহস্য।অস্বাভাবিক কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কুষ্টিয়ার মিরপুরে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য জমে উঠেছে।সড়ক দুর্ঘটনায় মৃত্যু?নাকি হত্যা করা হয়েছে,তা নিয়ে কুলকিনারা করতে পারছেননা তার স্বজনেরা?কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর তালতলা নামক স্থানে আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৪টার সময় রিপন কাজী(২৫)নামে এক যুবককে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন সাদ্দাম।পরে তার পিতা আলম কাজীকে খবর দিলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আহত রিপনের গায়ে কোন দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি,তবে মাথার পেছনের অংশে জখমের চিহ্ন পাওয়ায় তার মৃত্য স্বাভাবিকভাবে হয়নি বলে সন্দেহ করেছেন স্বজনেরা।
রিপন মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড তালতলার আলম কাজী’র একমাত্র সন্তান। সাদ্দাম হোসেন জানান উদ্ধারের সময় তার মাথার পিছন দিকে একটি ক্ষত চিহ্ন দেখা যায,যা থেকে রক্তক্ষরণ হচ্ছিল।মিরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন – ময়নাতদন্তের পরে জানা যাবে তার মৃত্যুর রহস্য।অস্বাভাবিক কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।