, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেখ মুজিব যেমন পালিয়েছিলো তেমনি শেখ হাসিনাও পালিয়েছে “আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস”–লালমনিরহাটে সাবেক মন্ত্রী দুলু।

  • প্রকাশের সময় : ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৪২ পড়া হয়েছে

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “শেখ মুজিব যেমন পালিয়ে গিয়েছিলেন, আজ শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন। আওয়ামী লীগের পুরো ইতিহাসই আসলে পালানোর ইতিহাস।”

তিনি আরও দাবি করেন, “অন্যদিকে বিএনপির জন্মই হয়েছে সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে। বাংলাদেশের প্রকৃত ইতিহাসই হচ্ছে বিএনপির ইতিহাস।”

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, “যখন জাতি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন আওয়ামী লীগের তৎকালীন প্রধান শেখ মুজিব পাকিস্তান সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সারা দেশে মুক্তিকামী মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়েই দেশ স্বাধীন হয়েছিল। তাই জিয়াউর রহমানই প্রকৃত অর্থে স্বাধীনতার ঘোষক।”

পলাতক সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দুলু আরও বলেন, “যে মা সন্তানকে ছেড়ে পালিয়ে যায়, তাকে কখনও সুমাতা বলা যায় না। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বও প্রমাণ করেছে—তারা জনগণকে ত্যাগ করে দেশ থেকে পালিয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে দুলু আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে বিভ্রান্ত করেছে এবং দেশের ইতিহাস বিকৃত করেছে। তার ভাষায়, “অন্যদিকে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়েছে। গত ১৭ বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মত্যাগ করে আসছে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সাত্তার। এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা স্বেচ্ছাসেবক দল একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাপ্তি হয়।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

শেখ মুজিব যেমন পালিয়েছিলো তেমনি শেখ হাসিনাও পালিয়েছে “আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস”–লালমনিরহাটে সাবেক মন্ত্রী দুলু।

প্রকাশের সময় : ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫