, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

নড়াইলের খালে মিলল ভ্যান চালক সুমন মোল্যার মরাদেহ

  • প্রকাশের সময় : ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৩৮ পড়া হয়েছে

সাকিব সুলতান ,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম সুমন মোল্যা (১৫)। সে উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে এবং পেশায় অটোভ্যান চালক ছিল।

রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অটোভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সুমন। ওই রাতে সে লাহুড়িয়া রাজাপুর এলাকার সজিব নামে এক বন্ধুকে ফোন করলেও, সজিব তার কথা স্পষ্ট শুনতে পাননি। এরপর আর সে বাড়ি ফেরেনি।

পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে শুক্রবার (২২ আগস্ট) লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। ওইদিনই সুমনের চালিত ভ্যানটি গোপালগঞ্জের কাশিয়ানী থেকে উদ্ধার করা হয়।

নিখোঁজের দুই দিন পর, রোববার বিকেলে কামঠানা বেড়িবাঁধ এলাকার এক ব্যক্তি পাটের জাগ খুঁজতে গিয়ে খালে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সন্ধ্যায় নিহত সুমনের পরিবার মরদেহ শনাক্ত করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম সুমন মোল্যা, সে লাহুড়িয়ার ডহরপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোভ্যান চালক। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

নড়াইলের খালে মিলল ভ্যান চালক সুমন মোল্যার মরাদেহ

প্রকাশের সময় : ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫