, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

কুষ্টিয়া মিরপুরে শশুর বাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ পড়া হয়েছে

কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরবাড়ির উঠান থেকে রানা আহম্মেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পরদিন বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রানা আহম্মেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ওই এলাকার আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়াদ্দার পাড়া গ্রামের আসান আলীর জামাই। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয়রা শ্বশুরবাড়ির উঠানে রানা আহম্মেদের নিথর দেহ পড়ে থাকতে দেখে মিরপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাম চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এদিকে স্থানীয় ও গোপন সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির পারিবারিক জীবনে পরকীয়ার কোন জটিলতা থাকতে পারে এবং এ সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

কুষ্টিয়া মিরপুরে শশুর বাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫