, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী প্রথম স্ত্রী সহ গ্রেফতার-৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের তিন দপ্তরে চুরির চেষ্টা কুষ্টিয়ার দৌলতপুর এক গরু ব্যবসায়ীর গরু ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ  কুষ্টিয়ার মিরপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে এমপি আব্দুল গফুরের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত।  কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন

  • প্রকাশের সময় : ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৭৮ পড়া হয়েছে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে অত্র প্রতিষ্ঠানের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সেক্টরের জিএসও-২ মেজর আসরারুল হক, ৪৭ বিজিবি’র এডি জাকিরুল হক, কুষ্টিয়া সেক্টরের এডি শামীম রেজা, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সীমান্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুঠিস্বর পাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা এবং প্রতিযোগিতামূলক মনোভাব একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সবসময় মানসম্মত শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে।”

বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (আইসিটি) সাইফুল ইসলাম সুজন।

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন

প্রকাশের সময় : ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬