, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

কুষ্টিয়ায় টাপেন্টাডল সেবনকালে ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশের সময় : ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১০ পড়া হয়েছে

কুষ্টিয়ায়

কুষ্টিয়া জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মন্ডলপাড়ায় টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজন পুরুষ ও দু’জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সাতবাড়ীয়া মন্ডলপাড়ার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় তারা একত্রিত হয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১) চিরঞ্জিত কুমার (২৩), পিতা: সুদেব বিশ্বাস, গ্রাম: সাতবাড়ীয়া মন্ডলপাড়া।
২) মোছাঃ আবিদা (২১), পিং: আনারুল ইসলাম, সাং: ভবানীপুর, থানা: হরিনাকুন্ডু, জেলা: ঝিনাইদহ।
৩) মোছাঃ ভানু বেগম (৫৫), পিং: মৃত জামাত মন্ডল, সাং: পূর্ব সাতবাড়ীয়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
৪) মোঃ সিজান (২৬), পিতা: মোঃ সিরাজুল ইসলাম, সাং: পূর্ব সাতবাড়ীয়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
৫) মোঃ তুহিন (৩৫), পিং: সোনা প্রামানিক, সাং: বাহিরচর ১৬ দাগ, ভেড়ামারা, কুষ্টিয়া।

পরবর্তীতে তাদের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম-এর নিকট সোপর্দ করা হয়। ম্যাজিস্ট্রেট তাদের বক্তব্য গ্রহণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করেন।

রায়ে চিরঞ্জিত কুমারকে তিন মাস, মোছাঃ আবিদাকে এক বছর, মোছাঃ ভানু বেগমকে ছয় মাস, মোঃ সিজানকে তিন মাস এবং মোঃ তুহিনকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

কুষ্টিয়ায় টাপেন্টাডল সেবনকালে ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশের সময় : ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬