আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের সময় :
১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৭৯
পড়া হয়েছে
0-0x0-1-0-{}-0-0#
আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা-সদরপুরে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ১৫ রমজান উপলক্ষে সাগরখালী ব্রিজের নিচে অবস্থিত তরী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে ফাউন্ডেশনের সভাপতি মো. জামিল উদ্দিন ও সদস্য সচিব মো. আমিরুল ইসলাম-এর নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মো. আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা); রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক, খলিসাকুন্ডি ডিগ্রি কলেজ; মো. মনিরুজ্জামান, ব্যবস্থাপক, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, আমলা শাখা। এছাড়াও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, মো. আলীহিম, মো. জহুরুল ইসলাম, সভাপতি, আমলা বাজার কমিটি; এনামুল হক, প্রধান শিক্ষক, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়; আব্দুর রহমান, প্রধান শিক্ষক, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়; আসম পারভেজ, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়; আজিজুল হক, প্রধান শিক্ষক, পুরাতন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; সানাউল্লাহ, প্রধান শিক্ষক, আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়; মারফিদুল ইসলাম, মকসেদ গনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আমলা-সদরপুর অঞ্চলে শিক্ষা বিস্তার ও মেধা বিকাশে আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয় বারের মতো বৃত্তি পরীক্ষার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। উল্লেখ্য, গত বছরের ধারাবাহিকতায় এবারও কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২,২০০ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে ভবিষ্যতে আরও বিস্তৃত করা, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করা এবং আমলা-সদরপুর অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়েও মতবিনিময় করা হয়। বক্তারা আরও বলেন, সমাজের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন আরও বড় পরিসরে শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্থানীয় সচেতন মহল মনে করেন, আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ এলাকার শিক্ষাব্যবস্থা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা-সদরপুরে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ১৫ রমজান উপলক্ষে সাগরখালী ব্রিজের নিচে অবস্থিত তরী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে ফাউন্ডেশনের সভাপতি মো. জামিল উদ্দিন ও সদস্য সচিব মো. আমিরুল ইসলাম-এর নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মো. আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা); রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক, খলিসাকুন্ডি ডিগ্রি কলেজ; মো. মনিরুজ্জামান, ব্যবস্থাপক, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, আমলা শাখা।
এছাড়াও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, মো. আলীহিম, মো. জহুরুল ইসলাম, সভাপতি, আমলা বাজার কমিটি; এনামুল হক, প্রধান শিক্ষক, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়; আব্দুর রহমান, প্রধান শিক্ষক, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়; আসম পারভেজ, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়; আজিজুল হক, প্রধান শিক্ষক, পুরাতন আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; সানাউল্লাহ, প্রধান শিক্ষক, আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়; মারফিদুল ইসলাম, মকসেদ গনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আমলা-সদরপুর অঞ্চলে শিক্ষা বিস্তার ও মেধা বিকাশে আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্প্রতি অনুষ্ঠিত দ্বিতীয় বারের মতো বৃত্তি পরীক্ষার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। উল্লেখ্য, গত বছরের ধারাবাহিকতায় এবারও কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ২,২০০ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে ভবিষ্যতে আরও বিস্তৃত করা, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করা এবং আমলা-সদরপুর অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়েও মতবিনিময় করা হয়।
বক্তারা আরও বলেন, সমাজের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন আরও বড় পরিসরে শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, আমলা-সদরপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ এলাকার শিক্ষাব্যবস্থা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।