, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময় মিরপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ এমপি ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর পক্ষ থেকে কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

  • প্রকাশের সময় : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ পড়া হয়েছে

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে ১২ টন খোলা চিনি ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চিনিগুলো গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়ছিল। সকালে বিষয়টি দেখে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, ট্রাকে প্রায় ১২ টন চিনি ছিল। ধারণা করা হচ্ছে, চুয়াডাঙ্গার দর্শনা থেকে চিনিগুলো কুষ্টিয়ার খাজানগরে আনা হচ্ছিল।

পুলিশ জানায়, আগের দিন শুক্রবার রাতে আরও দুই ট্রাক চিনি খাজানগরে প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। ওই দুই ট্রাকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। তিন ট্রাক চিনি কেন এবং কার কাছে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে চিনিভর্তি ট্রাকটি থামানো হয়। সেখানে ট্রাক থেকে চিনি নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় গলে গলে চিনি রাস্তায় পড়তে থাকে। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন হাঁড়ি-পাতিল নিয়ে গলে যাওয়া চিনি সংগ্রহের চেষ্টা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ট্রাকটি জব্দ ও চারজনকে আটক করে।

তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু। তিনি বলেন, চিনিগুলো তার মিলের পাশে কামাল নামে একজনের গোডাউনে নামানোর পরিকল্পনা ছিল। এ বিষয়ে তিনি কিছু জানেন না। বিএনপি নেতা মজনুসহ কয়েকজন ট্রাকটি আটক করেছেন। তারা কেন ট্রাকটি আটক করেছেন, তা তারাই ভালো বলতে পারবেন।

পুলিশ জানিয়েছে, বাকি দুই ট্রাকের সন্ধান এবং চিনিগুলো কার উদ্দেশ্যে আনা হয়েছিল, তা জানতে তদন্ত ও অভিযান চলছে।

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

প্রকাশের সময় : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬