আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৪৫০ বার

কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
ছবি : সংগৃহীত

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

মীর সিনিন বিবিসিPublished পড়ার সময়: ৯ মিনিটশতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে।

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মসলাটি যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণগুলি। তবে কি এই মূল্যবান মসলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে?

ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরের এক দোকানদার আমাকে জাফরান দেখানোর আগে একটু ইতস্তত করলেন। যে খোলা বাজারে এই দোকানটা রয়েছে সেটা পর্যটকদের ভিড়ে সরগরম। বাদাম, মসলা আর শুকনো ফলে ঠাসা তাকের আড়ালে দাঁড়িয়ে ওই দোকানের মালিক আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন।

তার কাছে কাশ্মীরি জাফরান চাওয়ায়, তিনি দোকানের প্রবেশপথের দিকে একবার তাকিয়ে কাউন্টারের নিচ থেকে কাপড়ে মোড়ানো একটা ছোট স্টিলের বাক্স বের করলেন। বাক্সের মধ্যে ছিল কয়েকটা গাঢ় লাল রঙের সুতোর মতো জিনিস।

সেদিকে ইঙ্গিত করে মৃদুস্বরে তিনি আমাকে বললেন, "এটা পাম্পোরের জাফরান।"

নিকটস্থ পাম্পোরের উচ্চভূমিতে উৎপাদন হয় এই জাফরান। ভারতে জাফরানের উৎপাদন মূলত এই অঞ্চলেই হয়।

"এ বছর খুব কম (জাফরান উৎপাদন) হয়েছে," বলে উঠলেন তিনি।

তারপর আরো চকচকে লাল সুতোর মতো জিনিসে ভরা আরেকটা কাচের জারের দিকে ইশারা করলেন ওই ব্যবসায়ী।

আপনার হোয়াটসঅ্যাপে ।র সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

র সাথে থাকার জন্য ধন্যবাদ র হোয়াটসঅ্যাপ চ্যানেল

তিনি বলছিলেন, "এটা ইরানি জাফরান। এখন অনেক দোকানে এটা কাশ্মীরি জাফরান বলে বিক্রি হয়। বেশিরভাগ ক্রেতাই এই দুটোর মধ্যে পার্থক্য বলতে পারেন না।"

২০২৫ সালের অক্টোবর মাসের কথা।

জাফরানের খ্যাতিই কিছুটা আমাকে এই মসলা সম্পর্কে কৌতূহলী করে তুলেছিল। কাশ্মীরি সংস্কৃতি আর ওই অঞ্চলের মানুষের সামগ্রিক স্মৃতির সঙ্গে জাফরানের সম্পর্ক নিবিড়। বিয়ের নিমন্ত্রণের খাবারে হোক বা 'নুন চায়ে', সবেতেই বিশেষ স্বাদ যোগ করে জাফরান। নুন চায়ে হলো ওই অঞ্চলের ঐতিহ্যবাহী গোলাপী রঙের পানীয়।

ঐতিহ্যবাহী ওষুধ এবং সুগন্ধি তৈরির জন্য জাফরান ব্যবহৃত হয়। দীর্ঘকাল ধরেই এই উপত্যকার অন্যতম মূল্যবান রপ্তানি পণ্য এই জাফরান।

কিন্তু গত কয়েক বছরে জাফরানের কম ফলন, শুষ্ক আবহাওয়া এবং স্থানীয় বাজারে আমদানি করা জাফরানের ক্রমবর্ধমান সরবরাহ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

কেন জাফরানের মতো একটা মূল্যবান মসলা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা খুঁজে বের করার তাগিদে আমি গিয়েছিলাম পাম্পোরে। কয়েক শতাব্দী ধরে কাশ্মীরি জাফরানের চাষের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে পাম্পোর।

সেখানে গিয়ে যা চোখে পড়ল তা এই অতি মূল্যবান মসলার জন্য তো বটেই, যে কাশ্মীরি পরিবারগুলোর জীবিকা জাফরান চাষের সঙ্গে সম্পর্কিত, তাদের জন্যও বেশ উদ্বেগের কারণ।

ইনস্টাগ্রামে ফলো করতে ক্লিক/ট্যাপ করুন এখানে

শ্রীনগর থেকে এগোতে থাকলে রাস্তার দুপাশের উঁচু দালান ও দোকানপাটগুলো এক সময়ে ধীরে ধীরে মিলিয়ে যায়। তারপর শুরু হয় কারেওয়া নামক মালভূমি এলাকা। শুষ্ক মাটির এই উচ্চভূমিতেই প্রতি শরৎকালে জাফরান ফুল ফোটে।

যে সময়টাতে জাফরান তোলা হয়, সেটা হলো মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর মাস। সেই সময়ে পুরো এলাকা সাধারণত বেগুনি ক্রোকাস ফুলে ছেয়ে যায়। প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে স্থানীয় বাসিন্দারা ঝুড়ি নিয়ে মাঠে আসেন এবং যত্ন করে জাফরান ফুল তোলা শুরু করেন। গ্রামের রাস্তার ধারে সকালের ফসলের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকেন ব্যবসায়ীরা।

কিন্তু ২০২৫ সালের অক্টোবর মাসে আমি যখন সেখানে পৌঁছাই, সেই সময়ে অনেক মাঠই শুষ্ক অবস্থায় ছিল।

দুসু গ্রামের বাসিন্দা মোহাম্মদ আসিফ জাফরান চাষ করেন। বংশপরম্পরায় যে জমিতে জাফরান চাষ হয়ে আসছে তার উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন তিনি। আমার পায়ের তলার মাটি ফাটা আর ঝুরঝুরে ছিল। উঁচু জায়গাগুলোতে এখানে ওখানে বেগুনি ফুলের সরু থোকা চোখে পড়ছিল। কিন্তু মাঠের কোনও অংশে কিছুই জন্মায়নি।

মোহাম্মদ আসিফ আমাকে বলেন, "এ বছর আমরা মাত্র ২৫০ গ্রাম জাফরান পেয়েছি। গত বছর (২০২৪ সালে) প্রায় দেড় কেজি (জাফরান) পেয়েছিলাম।"

"জাফরান চাষের ক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফসলের যখন আর্দ্রতার প্রয়োজন, তখন যদি বৃষ্টি না হয়, তাহলে ফুল ফোটার প্রক্রিয়া সঙ্গে সঙ্গে ব্যাহত হয়।"

কথা বলতে বলতে সযত্নে একটা ফুল ছিঁড়ে আঙুলের ফাঁকে রাখলেন তিনি।

জাফরান আসে ক্রোকাস স্যাটিভাস নামক বেগুনি ফুলযুক্ত উদ্ভিদ থেকে। এর প্রতিটা ফুলে তিনটে গাঢ় লাল রঙের পুংকেশর থাকে। এর গুণমান বজায় রাখার জন্য, সূর্যোদয়ের আগে এই সুতাগুলো হাতে করে তোলা হয়। তারপর সযত্নে সেগুলোকে ফুল থেকে আলাদা করে কয়েক ঘণ্টা ধরে শুকানো হয়। মাত্র এক আউন্স (২৮ গ্রাম) জাফরান তৈরি করতে প্রয়োজন প্রায় ৪,০০০টা ফুলের। এই গাছের ফুলগুলো বছরে মাত্র দুই থেকে চার সপ্তাহ ফোটে। এই কারণেই জাফরান ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে দামি মসলার তালিকায় স্থান পেয়ে এসেছে। 'লাল সোনা' বলা হয় এই মূল্যবান মসলাকে।

মসলা দেওয়া তরকারিতে লুকিয়ে আছে যেসব গুণাগুণপেঁয়াজ নিয়ে চমকপ্রদ ৯ টি তথ্যEnd of য় আরও পড়তে পারেন

হাজার হাজার বছর আগে বর্তমানের ইরান, গ্রিস এবং মধ্য এশিয়ায় এর চাষ হতো বলে মনে করা হয়। পারস্যের প্রভাব এবং বাণিজ্য পথের মাধ্যমে কয়েক শতাব্দী আগে কাশ্মীরে পৌঁছেছিল জাফরান।

কাশ্মীরি জাফরান তার গাঢ় লাল রঙ, পুরু তন্তু এবং জোরালো সুগন্ধের জন্য পরিচিত। জাফরানের রাসায়নিক গঠন নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, এতে উচ্চ পরিমাণে ক্রোসিন রয়েছে।

ক্রোসিন হলো জলে দ্রবণীয় ক্যারোটিনয়েড রঞ্জক, যা জাফরানকে তার গাঢ় রঙ দেয়। উদ্ভিদ, শৈবাল, ছত্রাক এবং নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত গাঢ় হলুদ, কমলা এবং লাল জৈব রঞ্জক পদার্থের একটা বৃহৎ গোষ্ঠী ক্যারোটিনয়েড।

সাধারণত ইরানি জাফরানের চেয়ে অনেক বেশি দামী কাশ্মীরি জাফরান। এক গ্রাম জাফরানের দাম চার ডলার (প্রায় তিন পাউন্ড) বা তার বেশি হতে পারে। প্রতি আউন্স জাফরানের দাম ১১০ ডলার বা ৮২ পাউন্ড।

পাম্পোরের কৃষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে জাফরান চাষকে কেন্দ্র করেই নিজেদের জীবন গড়ে তুলেছেন। স্থানীয় পরিবারগুলো মৌসুমকে মাথায় রেখে তাদের সংসারের খরচ চালান। শুধু তাই নয়, ছেলে-মেয়েদের বিয়ের পরিকল্পনাও জাফরানের মৌসুমের কথা মাথায় রেখেই হতো। পুরো পাড়ার লোকজন গভীর রাত পর্যন্ত ফুল থেকে টকটকে লাল সুতো ছাড়ানোর জন্য জড়ো হতেন। আর পাশেই মৃদু আঁচে তৈরি হতো চা।

এলাকার প্রবীণ মানুষেরা সেই সমস্ত দিনগুলোর স্মৃতি হাতড়ান, যখন শরতের সকালে পুরো মালভূমি বেগুনি রঙে ছেয়ে যেত।

গত এক দশকে ভারত-শাসিত কাশ্মীরে জাফরানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভারত সরকারের তথ্য অনুযায়ী, কাশ্মীর এবং সংলগ্ন জম্মু অঞ্চলে এর উৎপাদনের পরিমাণ ২০১০-১১ সালে ছিল আট টন। জাফরান উৎপাদনের পরিমাণ ২০২৩-২৪ সালে কমে মাত্র ২.৬ টনে এসে দাঁড়িয়েছে।

গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তন-সহ বেশ কয়েকটা কারণ উৎপাদন হ্রাসের জন্য দায়ী। গবেষণায় দেখা গিয়েছে জাফরানের ফুল ফোটা এবং এর কন্দ (ভূগর্ভস্থ) বিকাশের ক্ষেত্রে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসের বৃষ্টিপাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার এই মাসগুলোতে শুষ্ক আবহাওয়ার কারণে উৎপাদন কমেও যেতে পারে।

কাশ্মীর-ভিত্তিক স্বাধীন জলবায়ু গবেষক ও পরিবেশ কর্মী রাবিয়া খান ব্যাখ্যা করেছেন, জাফরান চাষের জন্য ঋতুগুলোর মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য প্রয়োজন যা এখন ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে।

তার কথায়, "শরৎকালে শুষ্ক সময়কাল দীর্ঘতর হয়ে উঠেছে এবং (শুষ্ক সময় দীর্ঘতর হওয়ার ঘটনা) ঘন ঘন দেখা যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তুষারপাতের ধরনও বদলে গিয়েছে। এর প্রভাব পড়ছে ভূগর্ভস্থ জল পূরণ এবং মাটির আর্দ্রতার উপর।"

জলবায়ু পরিবর্তনের কারণে পশ্চিম হিমালয়ে তুষারপাত কমে যাওয়া এবং গড় তাপমাত্রা বৃদ্ধি- দুই-ই সমগ্র অঞ্চলের জল ব্যবস্থাকে প্রভাবিত করছে।

এই পরিবর্তনগুলো বোঝার জন্য পাম্পোরের কৃষকদের বৈজ্ঞানিক তথ্যের প্রয়োজন হয় না। এই পরিবর্তন তারা প্রত্যক্ষ করছেন নিজের চোখে।

অনেক জাফরান চাষিই আমাকে জানিয়েছেন শীতকাল এখন আর আগের মতো শীতল হয় না, দীর্ঘও হয় না। বরফ গলে যাওয়ার ফলে যে নদী-ঝর্ণাগুলোতে জল আসত তা বছর শেষ হওয়ার আগেই কমতে থাকে।

আব্দুল রশিদ ওয়ানি নামে এক চাষি বলেন, "গত কয়েক বছরে বৃষ্টিপাতের ধরন অনেক বদলে গিয়েছে। এখন আমরা জলের জন্য পাম্পের উপর নির্ভর করি।"

ভারত সরকার ২০১০ সালে জাফরান চাষের সঙ্গে সম্পর্কিত সমস্যার মোকাবিলার জন্য জাতীয় জাফরান মিশন চালু করেছিল। এর উদ্দেশ্য ছিল সেচের সুবিধা বাড়ানো, জাফরান কন্দের স্বাস্থ্য পুনরুজ্জীবন এবং উৎপাদন বাড়ানো। এই কর্মসূচির আওতায় পাম্পোরের জাফরান উৎপাদনকারী অঞ্চলে কৃষকদের জন্য বোরওয়েল, স্প্রিঙ্কলার সিস্টেম এবং বৈজ্ঞানিক দিক নির্দেশের ব্যবস্থা করা হয়েছিল।

কিছু কৃষকের মতে, কয়েকটা গ্রামে সেচের সুবিধা উন্নত হয়েছে। তবে চাষিদের মধ্যে অনেকেই পাইপলাইনের ক্ষতি, অনিয়মিত জল সরবরাহ এবং জাফরান ফুলের গুরুত্বপূর্ণ সময়ে মেরামতে দেরি হওয়া নিয়ে অভিযোগ করেছেন।

ভারতের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের কাছে এই সমস্ত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলেও সাড়া মেলেনি।

এই বিষয়গুলোর পাশাপাশি জাফরান চাষের এলাকাও ক্রমাগত হ্রাস পাচ্ছে বলে অভিযোগ।

জমির যে অংশগুলো একসময় কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো সেগুলো এখন রাস্তা প্রশস্ত করা, আবাসিক এলাকার উন্নয়ন এবং বাণিজ্যিক নির্মাণের কারণে ব্যবহার করা হচ্ছে। এই অঞ্চলগুলোর দিকে ইঙ্গিত করে স্থানীয় কৃষকরা জানিয়েছেন ওই সমস্ত এলাকায় কয়েক বছর আগে পর্যন্তও জাফরান ফুল ফুটত।

কোনিওয়াল গ্রামের প্রবীণ বাসিন্দা হাবিব খান আমাকে বলছিলেন, "প্রতিটা পরিবার জাফরান চাষের উপর ভিত্তি করেই বাঁচত। এখন অনেক তরুণই এতে নিজেদের ভবিষ্যৎ দেখতে পায় না।"

জাফরান চাষিরা আমাকে আরো একটা সমস্যার কথাও বলেছিলেন যার জন্য দায়ী সজারুরা। দুসু গ্রামের বাসিন্দা আসিফ আমাকে তার ক্ষেতের কিছু অংশ দেখিয়ে বলেছিলেন সজারু কীভাবে জাফরানের কন্দ নষ্ট করেছে।

"ওরা (সজারুরা) রাতে আসে, মাটি খোঁড়ে আর কন্দ বের করে নেয়," কথাগুলো বলতে বলতে জমির একটা গর্তের দিকে ইশারা করলেন তিনি।

"মাঝে মাঝে মনে হয় ফুলগুলো উধাও হয়ে গেছে, কিন্তু আসল ক্ষতিটা হয় মাটির নিচে।"

তিনি বলেছেন যে, গত কয়েক বছরে সজারুর উপদ্রব বেশ বেড়েছে। বিশেষত জনবসতিপূর্ণ এলাকায় থাকা খামার এবং ঝোপঝাড়পূর্ণ এলাকায় এদের দেখা যায়। চাষিদের মধ্যে কেউ কেউ তাদের ফসল রক্ষার জন্য অস্থায়ী বেড়া দিয়েছেন। রাতেও নিজেদের ক্ষেত পাহারা দেওয়ার কাজ শুরু করেছেন।

দিল্লি থেকে প্রকাশিত 'ডাউন টু আর্থ' পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, নিকটস্থ আবর্জনার স্তূপের কারণে মাঠে ইঁদুরও জমিতে ঢুকে গত কয়েক বছর ধরে জাফরানের কন্দের ব্যাপক ক্ষতি করছে।

বিশ্বের প্রায় ৯০ শতাংশ জাফরান উৎপাদন হয় ইরানে। সেখানকার জাফরান চাষিরাও জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান জল সংকট এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা খরার মতো পরিস্থিতির সঙ্গে যুঝছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিশ্ব বাজারে কাশ্মীরি ও ইরানি জাফরানের সরবরাহ ও মূল্যের উপর গুরুতর প্রভাব ফেলেছে।

কিন্তু ইরানি জাফরান কাশ্মীরি কৃষকদের কাছে অন্য কারণে চিন্তার বিষয় হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি মাসে যখন দিল্লির এক মসলার বাজারের ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম তখন তিনি জানান বিপুল পরিমাণ আমদানি করা জাফরান ভারতীয় বাজারে প্রবেশ করে। তারপর ওই জাফরান নতুন প্যাকেটে ভরে কাশ্মীরি জাফরান বলে বিক্রি করা হয়।

পণ্য ও ওজন মাপার যন্ত্রপাতিতে ঠাসা এক চিলতে গুদামঘরে কথা বলতে বলতে ওই ব্যবসায়ী ইরানি জাফরানের প্যাকেটগুলো খুলে সেগুলোর সঙ্গে কাশ্মীরি জাফরানের তুলনা করলেন। পরিমাণে অনেকটাই সীমিত কাশ্মীরি জাফরান।

তিনি আমাকে বলছিলেন, "ক্রেতারা কাশ্মীরি জাফরান কিনতে চান তার সুখ্যাতির জন্য। একবার প্যাকেট করা হয়ে গেলে, বেশিরভাগ মানুষই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারেন না।"

তাছাড়া বিভিন্নভাবে ভেজালও মেশানো হয়। যেমন জাফরানের পরিবর্তে কুসুম ফুল বা হলুদ ব্যবহার করা হয়। এতে ক্ষতিকর রঙও মেশানো হয়।

জম্মু ও কাশ্মীরের খাদ্য ও ঔষধ বিভাগে মসলার বিশুদ্ধতা নিয়ে গবেষণা করছেন এমন খাদ্য বিজ্ঞানী শাজিয়া মালিক ব্যাখ্যা করেছেন, এই ধরনের ভেজাল ক্রেতা এবং চাষি দু'জনেরই ক্ষতি করে।

এই বিশেষজ্ঞের কথায়, "যখন আমদানি করা জাফরান স্থানীয় জাফরানের সাথে মেশানো হয় বা ভুয়োভাবে কাশ্মীরি জাফরান বলে বিক্রি করা হয়, তখন উপভোক্তাদের আস্থাও নষ্ট হয় আবার চাষিদের আয়ও ক্ষতিগ্রস্ত হয়।"

পাম্পোরের চাষিদের মধ্যে কেউ কেউ মনে করেন এই বিষয়টা স্থানীয় জাফরান উৎপাদন হ্রাসের প্রকৃত অবস্থাটা আড়াল করে দেয়। বাজারে তথাকথিতভাবে 'কাশ্মীরি জাফরান' পাওয়া গেলেও, বাস্তবে স্থানীয় জাফরানের উৎপাদন ক্রমাগত কমছে।

এই পরিস্থিতির উন্নতির জন্য জাফরানকে সার্টিফাই (সনদ জারি করা) করা এবং পর্যবেক্ষণ করার জন্য ইলেকট্রনিক ট্রেসেবিলিটি সিস্টেম ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গত কয়েক বছরে এই বিষয়ে উন্নতিও হয়েছে।

তবে জাফরান চাষিদের অনেকেই অভিযোগ করেছেন যে এই নিয়মগুলো এখনো সব জায়গায় সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না।

শ্রীনগরের কাছে সরকারি উদ্যানপালন বিভাগের বিজ্ঞানী নিয়াজ আহমেদ দার নিয়ন্ত্রিত পরিবেশে জাফরান চাষ নিয়ে গবেষণা করছেন। বিশেষভাবে নির্মিত এই কক্ষগুলোতে আর্দ্রতা, তাপমাত্রা এবং আলোর মাত্রা সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়।

২০২৫ সালের নভেম্বরে তিনি আমাকে বলেছিলেন, "নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করলে আবহাওয়াজনিত ঝুঁকি কমে যায়। আমাদের লক্ষ্য হলো সুস্থ কন্দকে সংরক্ষণ করা এবং জাফরান ফুল ফোটার প্রক্রিয়াকে আরও নিয়মিত করে তোলা।"

ঘরের ভেতরে নিয়ন্ত্রিত পরিবেশে জাফরান চাষের প্রাথমিক গবেষণায় আশাব্যঞ্জক ফলাফল দেখা গেছে। এর মধ্যে রয়েছে ফুল ফোটার প্রক্রিয়ার স্থিতিশীলতা বজায় রাখা এবং জাফরানের রঙ ও ক্রোসিনের (ঔষধি গুণ সম্পন্ন উপাদান) মাত্রা ঠিক রাখা।

জাফরান চাষকে আরও লাভজনক ও টেকসই করার জন্য কর্মরত বিজ্ঞানীরা ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনা, কন্দের উন্নত সংরক্ষণ এবং মাটির আর্দ্রতার উন্নততর পর্যবেক্ষণের মতো বিষয়গুলোও খতিয়ে দেখছেন। গবেষকদের কেউ কেউ মনে করেন যে জাফরান চাষের জন্য অবশিষ্ট জমি রক্ষা করাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পাম্পোরের কৃষকদের মধ্যে কয়েকজন আমাকে জানিয়েছেন ফসলহানির সমস্যা সাময়িক। এই নিয়ে তারা বেশি ভাবিত নন। তাদের বড় উদ্বেগের কারণ হলো ক্রমবর্ধমান নির্মাণকাজের কারণে জাফরানের জমি ক্রমশ হারিয়ে যাওয়া। তাদের মতে, একবার এই জমিতে নির্মাণকাজ শুরু হয়ে গেলে আবার চাষাবাদ শুরু করার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে।

গত বছর নভেম্বরে দুসু গ্রামে আবার ফিরেছিলাম। মোহাম্মদ আসিফ তার পরিবারের সঙ্গে ফসল তোলার জন্য যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সূর্যোদয়ের আগেই শুরু হয় এই কাজ। আলো ধীরে ধীরে জোরালো হওয়ার সঙ্গে সঙ্গে জাফরানের ফলন কতটা কম হয়েছে তা নজরে আসে। মোহাম্মদ আসিফ জানালেন আগের বছরগুলোর তুলনায় এবার তাদের ঝুড়িগুলো অনেকটাই কম ভরেছে।

মি. আসিফের বাড়িতে তার স্ত্রী জেবা খুব যত্ন করে জাফরানের প্রতিটা লাল সুতো আলাদা করছিলেন। আমাদের নুন চায়ের কাপের উপর দিয়ে ধোঁয়া উঠছিল। শুকানোর জন্য জাফরানের সুতোগুলো সাবধানে একটা থালায় ছড়িয়ে দিলেন মোহাম্মদ আসিফ। ঘরটা ভরে উঠেছিল তাজা জাফরানের মৃদু ঘ্রাণে।

তিনি বলছিলেন, "কয়েক শতাব্দী ধরে জাফরান চাষ এখানকার স্থানীয় বাসিন্দাদের পরিচয়ের অংশ হয়ে রয়েছে। শুধুমাত্র আয় নিয়েই নয়, এখানকার মাটির সঙ্গে জীবনযাত্রা যেভাবে জড়িয়ে রয়েছে, সেটাও হারানোর ভয় রয়েছে মানুষের।"

সূত্র:

শেয়ার:
Test User
অনলাইন ডেস্ক নিজস্ব প্রতিবেদক

"আগামীনিউজের প্রধান বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক।"

+৮৮০ ১৭০০-০০০০০ test@example.com
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

0:00 0:00