দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ১০ নভেম্বর, ২০২৬, ০৯:৫৪ পিএম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত র লাইভ...
লাইভ , মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসেমার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত র লাইভ পাতায়...
রিপোর্টিং করছেন রাকিব হাসনাত, সম্পাদনায় সায়েদুল ইসলাম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার বিরুদ্ধে কংগ্রেসে
আনা অভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এসব উদ্যোগ
কংগ্রেসের মূল্যবান সময় নষ্ট করছে।
“অসন্তুষ্ট ও পরাজিত একজন কংগ্রেস সদস্য যা করার চেষ্টা
করছেন, তা কোনো জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নয়। এই উদ্যোগের পেছনে
রয়েছে ব্যক্তিগত অহংবোধ ও ক্ষোভ,”
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি সোমবার বিকেলে হাউস
ফ্লোরে একটি প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর অভিশংসনের ধারাগুলো উত্থাপন
করেছেন।
তিনি যুক্তি দেন যে, হেগসেথ সংসদের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানে
সংঘাতে লিপ্ত থেকে "আইন ভঙ্গ করছেন"।
পিট হেগসেথ বলেন, “‘এটি একটি প্রহসন এবং লোক দেখানো উদ্যোগ।’
তার দাবি, ‘বৈধ সামরিক অভিযান’ পরিচালনার কারণে এর আগে কোনো
যুদ্ধমন্ত্রীকে কখনো অভিশংসনের মুখে পড়তে হয়নি”।
২০১৯ ও ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন
প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা আগেও এই নাটক দেখেছি। এবারও এই
উদ্যোগ ব্যর্থ হবে”।
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রসঙ্গে হেগসেথ বলেন, ‘প্রতিটি অভিযানই ছিল বৈধ।’
ইরানে সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “আমেরিকার ‘নিরাপত্তা ও সুরক্ষার’ স্বার্থে এই পদক্ষেপ নেওয়া ছিল সঠিক কাজ”।
এ ছাড়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক
করার অভিযানেরও প্রশংসা করেন তিনি। হেগসেথ বলেন, মাদুরোকে
‘অপহরণ’ করা হয়নি’ বরং ‘আমেরিকার শ্রেষ্ঠ সেনারা’ তাকে বিচারের মুখোমুখি করেছে।
এক সাংবাদিক হেগসেথের কাছে জানতে চান, তাকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত রাখতে তিনি ক্যাপিটল হিলে
আইনপ্রণেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন কি-না।
জবাবে তিনি বলেন, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের
সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে এবং তাদের কাছ থেকে তিনি ‘ব্যাপক সমর্থন’ পাচ্ছেন।
বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ সরকারের
সময় হওয়া হত্যাসহ যেকোনো মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে।
সংসদে এক প্রশ্নের জবাবে তিনি যাদের বিরুদ্ধে রাজনৈতিক
মামলা আছে তাদের নির্ধারিত ছকে মামলা প্রত্যাহারের আবেদন করতে আহবান জানান।
“শুধু মাত্র রেপ কেস বাদে অন্য যে কোনো ধরনের মামলা- হত্যা
মামলা হলেও, সেটা যদি রাজনৈতিক নেচারে হয় এবং আমাদের স্ক্রীনিংয়ের মধ্য দিয়ে আসে আমরা
সেটা প্রত্যাহার করে দেব। প্রত্যেকটা
ভুক্তভোগী রাজনৈতিক নেতা ও কর্মীদের বলেছি যাদের বিরুদ্ধে মামলা আছে যারা যদি নির্ধারিত
ফরমে যদি দরখাস্ত করেন প্রত্যাহারের জন্য- ডিউ প্রসেসে আমরা প্রত্যাহার করে দিব,”
বলেছেন।
তিনি বলেন, “বাংলাদেশে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার ছিলেন
সবচেয়ে বেশি খালেদা জিয়া ও তারেক রহমান। তারা তাদের মামলা প্রত্যাহারের দরখাস্ত
কখনো করেননি। আদালতের মাধ্যমে তাদের মাধ্যম আমরা নিষ্পত্তি করেছি। আদালতের
মাধ্যমে কোনো অনুকম্পা না নিয়ে আমরা এটা করেছি”।
আইনমন্ত্রী বলেন, মামলা প্রত্যাহারের তিন ধরনের স্টেজ তারা
লক্ষ্য করেছেন- যে মামলা এফআইআর পর্যায়ে ছিল ও চার্জশিট হয়নি ৫ই অগাস্টের পর সেই
মামলাগুলো অধিকাংশ ফাইনাল রিপোর্ট হয়েছে। যেগুলো চার্জশিট হয়েছে সাক্ষী শুরু হয়নি
সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় নিয়ে ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে।
“আর যে মামলা সাক্ষী শুরু হয়েছে সেগুলোও প্রত্যাহার করছি।
তবে কেউ কেউ মনে করেছে খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে যে আদালতের মাধ্যমে নিষ্পত্তি
করবো আমরা সেই পথে গেছি,” বলেছেন তিনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান।
রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি সোমবার বিকেলে হাউস ফ্লোরে একটি প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর অভিশংসনের ধারাগুলো উত্থাপন করেছেন।
তিনি যুক্তি দেন যে, হেগসেথ সংসদের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানে সংঘাতে লিপ্ত থেকে "আইন ভঙ্গ করছেন"। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি ট্রাম্প ও ইরান যুদ্ধের দীর্ঘদিনের সমালোচক।
সোমবার মি. ম্যাসির পদক্ষেপের ফলে চেম্বারের জন্য বিলটি বিবেচনার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা শুরু হয়েছে - তারা সরাসরি ভোট দিতে পারে, এটিকে কমিটিতে পাঠানোর জন্য ভোট দিতে পারে, অথবা এটি বাতিল করে দিতে পারে।
সম্ভবত এই পদক্ষেপটি পাস হবে না, কারণ মন্ত্রিসভার কোনো মন্ত্রীকে অভিশংসন করা একটি বিরল ঘটনা। কারণ কোনো মন্ত্রীকে পদ থেকে অপসারণ করতে হলে কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন এবং বর্তমানে কংগ্রেস রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন । ডেমোক্র্যাটদের পূর্ণ সমর্থন থাকলেও, সম্ভবত কিছু রিপাবলিকানের সমর্থন প্রয়োজন হবে, কারণ দলটির সংখ্যাগরিষ্ঠতা সামান্য।
জানুয়ারি পর্যন্ত কংগ্রেসে রিপাবলিকানরা ক্ষমতায় থাকবে - বর্তমানে প্রতিনিধি পরিষদে ২১৮ জন রিপাবলিকান এবং ২১৪ জন ডেমোক্র্যাট রয়েছেন।
প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাস করার জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও, সিনেটে কোনো কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে পদ থেকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ ভোটের (৬৭ ভোট) প্রয়োজন হয় — যা বর্তমান কংগ্রেসীয় মেয়াদে পূরণ করা কঠিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হেগসেথের পাশে থাকবেন, যিনি নিজেও গতকাল বলেছেন যে সম্ভাব্য অভিশংসন নিয়ে তিনি "চিন্তিত নন"।
এ পর্যন্ত মাত্র দুজন ক্যাবিনেট মন্ত্রীকে অভিশংসিত করা হয়েছে এবং তিনজন রাষ্ট্রপতিকে অভিশংসিত করা হয়েছে - অ্যান্ড্রু জনসন, বিল ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প (যিনি দুবার অভিশংসিত হয়েছিলেন)।
সিনেট কর্তৃক সকলেই নির্দোষ প্রমাণিত হওয়ায় তারা পদে বহাল থাকতে সক্ষম হন।
বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে
কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর
পাওয়া গেছে। সোমবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও
সহিংসতার তথ্য এসেছে।
এ সময়ে গোপালগঞ্জ শহরে কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, টুঙ্গিপাড়ায়
সংঘর্ষ ও পুলিশের গাড়ীতে আগুন এবং কাশিয়ানীতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা
ঘটেছে বলে জানা যাচ্ছে। এছাড়া কোটালীপাড়ায়
মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান কে
বিকেলে জানিয়েছেন যে, জেলার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তবে তারপরেও সতর্কতার অংশ
হিসেবে অতিরিক্তি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এক প্রেস
বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,
মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা পুলিশ
দ্রুত নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক
রয়েছে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে
রয়েছে।
স্থানীয় সাংবাদিকরা বলছেন, সোমবার রাত থেকেই জেলা সদরসহ
বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল, মহাসড়ক
অবরোধের চেষ্টা ছাড়াও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তারের
পাশাপাশি অন্তত ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের দাবি করেছে। কাশিয়ানী, কোটালিপাড়া
ও সদর উপজেলায় ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
এর মধ্যেই আজ দুপুর নাগাদ শহরের বিসিকি ব্রিজ এলাকায় গাড়ীর
টায়ারে আগুন জালিয়ে প্রধান সড়ক অবরোধ করে ছাত্রলীগ সমর্থকরা। এ নিয়ে পুলিশের সাথে
কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
পরে শহরের লঞ্চঘাট এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং সেখানে
টায়ারে আগুন জালিয়ে রাস্তা অবরোধ করা হলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঢাকা-খুলনা
মহসড়কও বেশ কয়েকটি স্থানে অবরোধ করা হয়।
টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় আজ সকালে ছাত্রলীগের
নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।
এ সময় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাস
নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এসময় সহিংস পরিস্থিতির মধ্যে পুলিশের একটি পিকআপে আগুন
ধরিয়ে দেওয়া হয়। কয়েকজন পুলিশ সদস্য এ ঘটনায় আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সকালে
জিটি সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় ঘটনাটি ঘটেছে বলে টুঙ্গিপাড়া পুলিশ নিশ্চিত
করেছে।
পাটগাতি বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার সড়কের বিভিন্ন
স্থানে বাঁশ দিয়ে অবরোধ তৈরি করা হলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের
চেষ্টা করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং কথিত চীনা
গুপ্তচরের মধ্যকার সম্পর্কের বিষয়টি তদন্ত করছে এফবিআই। সোমবার জেনসেন হুয়াং এর
সাথে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি তাকে
প্রশ্ন করেছিলাম যে ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে আপনার
কোনো ধারণা ছিল । তিনি বললেন, আমার জানা ছিল
না যে সে গুপ্তচর, আর আমি সত্যিই তাকে বিশ্বাস করি”।
হুয়াংকে লক্ষ্যবস্তু করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে
বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব অভিযোগ
‘সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর
এবং চীনকে হেয় ও অপদস্থ করার উদ্দেশ্যেই করা হয়েছে’।
পরে হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “আমি জানি, এফবিআই বিষয়টি
খতিয়ে দেখছে।”
তবে তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি
তদন্ত কবে শুরু হয়েছে, তা-ও নিশ্চিত
করেননি।
ট্রাম্প আরও বলেন, তার ধারণা হুয়াং একজন ‘সম্মানিত ব্যক্তি’ এবং তদন্তের পরও
তিনি ‘ভালো অবস্থানে থাকবেন’ বলে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।
বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ বিষয়ে মন্তব্য করতে
অস্বীকৃতি জানায় এফবিআই।
এদিকে কথিত চীনা
গুপ্তচর অ্যালিস হুয়াংকে ঘিরে এই ঘটনার বিষয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়া।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের
ব্যবসায়িক গোপন তথ্য কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে—এমনটা বিশ্বাস করার কোনো
কারণ তাদের কাছে নেই।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করতেন, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি
করতেন।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও এবং
সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
য় আরও পড়ুন: সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি
স্বাক্ষরিত হয়েছে এবং এ চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩
হাজার ৫০০ জন।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় বলে
সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে।
বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল
হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন
ফাওজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি সম্পাদন শেষে ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত
সফলভাবে সম্পন্ন হয়েছে।
“বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও
ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের হজের কোটা আরও ৫,০০০ বৃদ্ধি করা হয়েছে। ফলে ২০২৭ সালের জন্য মোট কোটা
দাঁড়ালো ৮৩ হাজার ৫০০ জনে,” বলেছেন তিনি।
উল্লেখ্য, বিগত বছরে
বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ
পালন করেন।
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চাইলে ভারত সরকারের কাছে তাকেই লিখিত আবেদন করে বলতে হবে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় যেন তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
“তিনি ভারত সরকারকে লিখিত কিছু বলেছেন বলে আমার জানা নেই। যেসব অডিও বক্তব্য আমাদের সামনে আসে সেগুলো আদৌ শেখ হাসিনার বক্তব্য কি না আমাদের সন্দেহ আছে,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।
তিনি বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী কোন আসামি বিচার প্রক্রিয়া এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তার পক্ষে কোনো পাসপোর্ট ইস্যু করা যাবেনা।
“শেখ হাসিনা দন্ডপ্রাপ্তির আগ থেকে পলাতক জীবন যাপন করছেন। তাকে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি মামলা মোকাবেলা এড়িয়ে গেছেন”।
মি. ইসলাম বলেছেন, এটি বলতে দ্বিধা নেই শেখ হাসিনা সত্যিকার অর্থে বাংলাদেশে আসার সদিচ্ছা ছিল না বা নাই। থাকলে মামলা চলমান অবস্থায় এসে মামলা মোকাবেলা করতেন।
“তার আসার সদিচ্ছা থাকলে রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতেন। তা না করে তিনি শুনি হুট করে ঢুকে পড়বেন, কখনো তার নেতাকর্মীদের কাছ থেকে শুনি চার্টার্ড বিমানে আসবেন, আবার শুনি পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে চলে আসবেন। এগুলো শুনে আওয়ামী লীগের অবুঝ বা নির্বোধ কর্মীরা নানা জায়গায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করেন। এটি যারা করছেন, ভেস্টেড কোয়ার্টার শেখ হাসিনার নাম ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতার অপতৎপরতা চালাচ্ছেন,” বলেছেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, কোনো বিশেষ উদ্দেশ্যে শেখ হাসিনার এ জাতীয় তৎপরতা চালানো হচ্ছে কি না বা বিশেষ কোনো মহলের স্বার্থে এগুলো করা হচ্ছে কি না, শেখ হাসিনাকে কী কোনো ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে কিংবা শেখ হাসিনার দলের কোনো ভেস্টেড কোয়ার্টার রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য এটা করছেন কি না তা স্পষ্ট নয়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
র লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন র এই পাতায়।
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আগ্রহ-সন্দেহ-অবিশ্বাস
শেয়ার করুন, র লাইভ
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
"আগামীনিউজের প্রধান বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক।"
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত র লাইভ...
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে