, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

কুষ্টিয়ার মিরপুরে খাল থেকে আনুমানিক ৫ মাসের ভ্রূণের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৩৯০ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (০৯ জানুয়ারী) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী দোয়া পাড়ায় একটি শুকনো খাল থেকে আনুমানিক পাঁচ মাসের একটি ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় ভ্রূণটি ভূমিষ্ঠ হওয়ার আগেই অবৈধভাবে এবশন বা ওষুধের মাধ্যমে নষ্ট করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে কে বা কাহারা সেটি স্থানীয় একটি শুকনো খালের মধ্যে ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে ভ্রূণটি কয়েকদিন আগেই এখানে ফেলা হয়েছে।

ঘটনার দিন এলাকায় খেলতে থাকা কয়েকজন শিশু খালের ভেতরে পড়ে থাকা ভ্রূণটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ভিড় জমায়।

পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমলা পুলিশ ক্যাম্প ইনচার্জ তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ ভ্রূণটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পুলিশ জানায়, এটি একটি স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনা। কে বা কারা এই নৃশংস কাজের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।

 ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

কুষ্টিয়ার মিরপুরে খাল থেকে আনুমানিক ৫ মাসের ভ্রূণের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬