, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া

কুষ্টিয়ার মিরপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১১৩ পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের আব্দুল খলিলের ছেলে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের বটতলায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নিজ বসত বাড়ির টিউবওয়েলের পাশে ১টি গাঁজার গাছ লাগিয়ে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা গাছটি জব্দ করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মাদক মামলায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে| আমি যতদিন এই থানাতে আছি ততদিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় আমরা এ কার্যক্রম আরও জোরদার করে সমাজ থেকে দ্রুত মাদক নিমূর্ল করব।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের কারণে যুব সমাজ বিপথগামী হচ্ছে| ইতিমধ্যে মিরপুর থানা পুলিশ বেশ কিছু মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। নিয়মিত পুলিশের অভিযান পরিচালিত হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

জনপ্রিয়

কুষ্টিয়ার মিরপুরে সেলাই প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

কুষ্টিয়ার মিরপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬