, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা আমলায় ট্রায়াথলন খেলার ভেনু পরিদর্শন, স্থানীয়দের উচ্ছ্বাস টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৭৮ পড়া হয়েছে

মিরপুর:

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ:বার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সহকারী ডেন্টাল সার্জন ডাঃ আখি আক্তারের সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ কৃষ্ণ কমল পাল, উপজেলা সমাজসেবা অফিসার জামসেদ আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মহিউদ্দিন, মিরপুর থানার সেকেন্ড অফিসার এলিস মাহমুদ, পৌর সচিব আব্দুল হান্নান প্রমুখ। আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ২৯০ টি কেন্দ্রে ৩১ হাজার ১শ’ ৯৬ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহা বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে, যা শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পেইন সফল বাস্তবায়নে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম, গুরুত্ব এবং ক্যাম্পেইনের খুঁটিনাটি উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডা. রিয়াজুল জান্নান।

জনপ্রিয়

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬