, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে সওজ’র অসহযোগিতার প্রতিবাদে ব্যক্তি উদ্যোগে মহাসড়ক সংস্কার!

  • প্রকাশের সময় : ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঢালাই করা তিনশ’ মিটার সড়ক ভেঙ্গে রড বের হওয়ায় টাঙ্গাইল সড়ক বিভাগের(সওজ) বার বার সুরাহা চেয়ে না পেয়ে প্রতিবাদ হিসেবে ব্যক্তি উদ্যোগে ওই অংশ ঢালাই করে দিয়েছেন স্থানীয় সাংবাদিক এমএ রাজ্জাক। শনিবার(১৬ আগস্ট) সকালে মহাসড়কের ঢাকাগামী লেনে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তিনটি ভাঙা অংশের সংস্কার কাজ শুরু করা হয়।

উদ্যোক্তা এমএ রাজ্জাক জানান, এ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। এ মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের তিন স্থানে ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। কিছুদিন আগেও এ মহাসড়ক মেরামত করা হয়েছে। মেরামতের এক দিন পরই আবার ভেঙে যায়। তারপর থেকে সড়ক বিভাগের(সওজ) নির্বাহী প্রকৌশলীর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। বার বার ফোন দিলেও নির্বাহী প্রকৌশলী ধরের নাই। তারই প্রতিবাদ হিসেবে নিজ উদ্যোগে মহাসড়কে ভাঙা অংশে মেরামত কাজ শুরু করেছেন। স্থায়ীভাবে না পারলেও রডের আঘাত থেকে পথচারী ও পরিবহন চালকদের বাঁচাতে তিনি ওই উদ্যোগ নিয়েছেন।

পথচারী আতিক জানান, তিনি সড়কটি ভাঙে যাওয়ার খবর শুক্রবার(১৫ আগস্ট) ফেসবুকের মাধ্যমে জানতে পারেন। তিনি জানতে পারেন শনিবার সকলের সহযোগিতায় ওই ভাঙা অংশ সংস্কার করা হবে। তাই দেখতে তিনি উপস্থিত হয়েছেন।

এ বিষয়ে শুক্রবার(১৫ আগস্ট) একাত্তর টিভির সাংবাদিক এমএ রাজ্জাক টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের সহায়তার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করেছিলেন। আবেদনের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সহযোগিতা করতে এগিয়ে আসে।
টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) হারুনুর রশিদ বলেন, সাংবাদিক রাজ্জাক ভাই সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এ কাজটি করছেন। মহাসড়কের ওই অংশ মেরামতের জন্য আমরাও সড়ক বিভাগকে জানিয়েছি। তারা সংস্কার করে দেওয়ার কথা বলেছিল। পুলিশ সুপার বরাবর আবেদন করার পরিপেক্ষিতে আমরা সংস্কার কাজের স্থানে উপস্থিত হয়েছি। তবে রাজ্জাক ভাই যে কাজটি করছে সেটি নিঃসন্দেহে ভালো কাজ।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

টাঙ্গাইলে সওজ’র অসহযোগিতার প্রতিবাদে ব্যক্তি উদ্যোগে মহাসড়ক সংস্কার!

প্রকাশের সময় : ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫