, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

বোয়ালমারীতে ৯ স্কুল শিক্ষার্থী একযোগে হঠাৎ অসুস্থ কারণ রহস্যাবৃত

  • প্রকাশের সময় : ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী) প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারীতে একটি স্কুলের একই শ্রেণির ৯ শিক্ষার্থীর এক সঙ্গে অসুস্থ হবার খবর পাওয়াগেছে। স্থানীয় ও জেলা পর্যায়ের উন্নত চিকিৎসা শেষে তারা এখন সুস্থ হয়ে উঠলেও হঠাৎ এমন অসুস্থতার কারণ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যময়তার। বুধবার (৬ আগস্ট) উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর জুনিয়র হাইস্কুলে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়,সকাল ১১ টায় স্কুল চলাকালে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির রিতু,মিম,হানিফা,হাফেজা,সামিয়া,অথৈই সহ ৯ মেয়ে শিক্ষার্থী রহস্যজনক কারণে শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বমি,মাথা ঘোরানো ও চেতনাহীনতার উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের চিকিৎসকের কাছে নেওয়া হয়। কেউ স্থানীয় চিকিৎসায় আবার কেউ ফরিদপুরে উন্নত চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে। তারা সবাই এখন ভালো থাকলেও হঠাৎ এমন অসুস্থতার কারণ নিয়ে পাওয়াগেছে পরস্পর বিরোধী বক্তব্য। শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকরা একেকজন একেক রকম কথাবার্তা বলছেন। মোঃ হাফিজুর রহমান নামে একজন অভিভাবক বলেন,তার মেয়ে হাফিজা ও ভাতিজি সামিয়া দুজনেই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সকালে তারা খাবার খেয়েই স্কুলে আসেন। ১১ টার দিকে তারা হঠাৎ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়।

এসময় একই ভাবে আরো কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অন্যরা স্থানীয় চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও তার ভাতিজি সহ মোট তিন জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। তারাও এখন সুস্থ। তবে তাদের পেটে বিষক্রিয়া জনিত কিছু পাওয়া যায়নি বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন এমনটি জানান হাফিজুর রহমান। দেলোয়ার হোসেন নামে এক অভিভাবক ক্ষোভের সঙ্গে বলেন,মাঝেমধ্যেই স্কুলে ঢাক-ঢোল পিটিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্মদিন পালন করা হয়।

ঘটনার দিনও ক্লাসে পাঠদান বন্ধ রেখে মিমি নামে এক শিক্ষার্থীর জন্মদিনের অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানের খাবার খেয়েই মেয়েরা অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার জন্য প্রধান শিক্ষক পরিমল কুমার শিকদার গাফিলতিকে দায়ী করেন দেলোয়ার হোসেন। এদিকে ভুক্তভোগী এক শিক্ষার্থী জন্মদিন পালনের কথা স্বীকার করলেও কোন খাবার খাওয়া হয়নি বলে জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জয়নগর জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার শিকদার বলেন,ঘটনার দিন স্কুলে কোন জন্মদিন পালন করা হয়নি। ইতিপূর্বে জন্মদিন পালন করা হলেও সেটা হয়েছে ছুটির পর। না খেয়ে স্কুলে আসার কারণে মেয়েরা অসুস্থ হয়ে পড়ে বলে জানান প্রধান শিক্ষক।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস

বোয়ালমারীতে ৯ স্কুল শিক্ষার্থী একযোগে হঠাৎ অসুস্থ কারণ রহস্যাবৃত

প্রকাশের সময় : ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫