, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো

রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি হলেন জহিরুল ইসলাম।

  • প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ২২৫ পড়া হয়েছে

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মো. জহিরুল ইসলাম।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং: ইআবি/রেজি/প্রশা/ফাগব/চ-১৫৮/২০১৭/১৬০৭৯, তারিখ: ১৫ জুলাই ২০২৫) তাকে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

সভাপতি মনোনয়ন পাওয়ার পর ৩১ জুলাই বৃহস্পতিবার মাদ্রাসা অধ্যক্ষ কার্যালয়ে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে মো. জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং গভর্নিং বডির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়ন, শিক্ষা মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও ছাত্রছাত্রীদের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সভাপতির নেতৃত্বে মাদ্রাসার সার্বিক অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

উল্লেখ্য, মো. জহিরুল ইসলাম একজন অভিজ্ঞ প্রশাসক ও ব্যাংকিং বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন সোনালী ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাদ্রাসার সভাপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণে স্থানীয় সমাজ ও শিক্ষানুরাগীদের মাঝে সন্তোষ বিরাজ করছে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি হলেন জহিরুল ইসলাম।

প্রকাশের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫