, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে মঈন খান-পার্থসহ পাঁচজন মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ জানারুল ইসলাম সভাপতি, কামাল হোসেন সাধারণ সম্পাদক ১০ বছর পর আমলা সদরপুর মাইক্রো স্ট্যান্ডে নতুন কমিটি কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপন মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা অংশে ড্রেনসহ রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন স্মৃতি হারানোর আড়ালে লুকিয়ে থাকা মানসিক ক্ষত: ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া অবশেষে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

লালমনিরহাটে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় দুই যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩৫ পড়া হয়েছে

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গোলাম আজম (২৮) এবং অপরজন শাহাদত হোসেন (২৮)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী শুভ শর্মা বাদী হয়ে পাটগ্রাম থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর শুক্রবার সকালে অভিযান চালিয়ে গোলাম আজম ও শাহাদতকে তাঁদের নিজ এলাকা কোটতলী গ্রাম থেকে আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, কয়েক সপ্তাহ আগে মামুন হোসেন নামের এক ব্যক্তি ইশা জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কার তৈরি করান। ওই সময় তিনি আংশিক অর্থ প্রদান করলেও কিছু টাকা বাকি রাখেন। ২ আগস্ট রাতে ব্যবসায়ী ইয়াছিন আলী ও শুভ শর্মা বকেয়া টাকা সংগ্রহ করে ফেরার পথে অভিযুক্তরা তাঁদের গতিরোধ করে। তখন ইয়াছিন আলী পালাতে সক্ষম হলেও শুভ শর্মার ওপর হামলা চালানো হয়। তাঁর মোবাইল ফোন ও দোকানের চাবি ছিনিয়ে নেয় শাহাদত ও সাগর হোসেন।

পরবর্তীতে ছিনতাই হওয়া মোবাইলের মাধ্যমে ই-ব্যাংকিং ব্যবহার করে শুভ শর্মার রূপালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় আড়াই লাখ টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়। তদন্তে জানা যায়, এই অর্থের একটি অংশ বিভিন্ন ধাপে গোলাম আজম, মতিউর রহমান ও জায়েদ বিন সাবিতের হাতে পৌঁছায়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয়

দাদার বাড়ি এসে নিখোঁজ, ১৭ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

লালমনিরহাটে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় দুই যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫