, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কুষ্টিয়ার পুলিশ সুপারের মিরপুর সার্কেল ও থানা বার্ষিক পরিদর্শন কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরেও কঠিন গ্যাস সরবরাহ বাড়ানো মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর মতবিনিময়

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (২০২৫-২৬) কার্যনির্বাহী নির্বাচন কমিশন ঘোষণা

লামিসা তাসনিম জুহা, বিশেষ প্রতিনিধি

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকবেন নাজমুল খান সুজন। তার সঙ্গে আরও চারজন কমিশনার থাকবেন—আরিফুল ইসলাম,মোহাম্মদ যুবায়ের, বীর সাহাবী ও ফেরদৌস সাগর।

প্রধান নির্বাচন কমিশনার নাজমুল খান সুজন বলেন,
” সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালনে বদ্ধপরিকর। নির্বাচনে প্রার্থীদের নাম এবং পদবী ব্যালট পেপারে উল্লেখ থাকবে এবং নির্বাচনের দিন ব্যালটে সিল ও আমাদের নির্বাচন কমিশনের দেয়া আলাদা রংয়ের কালি ব্যাবহৃত হবে।এবং গোপন কক্ষ থেকে সিল দিয়ে সচ্ছ ব্যালট বাক্সে রাখতে হবে কমিশনারদের সামনে। নির্বাচন যাতে সুষ্ঠু ও অনারম্বর পরিশরে হয় সেক্ষেত্রে আমি এবং আমার সাথে যে তিনজন কমিশনার রয়েছে, আমরা তার দিকে সর্বোচ্চ লক্ষ্য রাখবো।”

প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম আজাদ আগত নির্বাচন ও নির্বাচন কমিশন সর্ম্পকে বলেন “কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলো। আমি আশা করি, এই কমিশনের মাধ্যমে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যারা দায়িত্বে আসবে তারা সততার সাথে তাদের দায়িত্ব পালন করবে এই আশাই করি। সমিতির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

অন্যদিকে ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসিন মোল্লা বলেন,
“আমি বেশকিছুদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ছিলাম, এরমধ্যে সংগঠনের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যতটুকু সম্ভব হয়েছে করেছি। আমার অসমাপ্ত কাজগুলো পরবর্তী কার্যনির্বাহী পরিষদের সদস্যরা করবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন কমিশন নিয়ে বলতে গেলে, খুবই সুন্দর একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আসা করি তারা সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিবে।

আর সমিতির সদস্যরা নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবে। আগামী কমিটিতে থাকার বিষয়ে বলতে গেলে আমি আসলে চাচ্ছি না, যদিও সদস্যদের ইচ্ছে ছিল। কিন্তু আমি চাই নবীনরা সামনে আসুক তারা তাদের সৃজনশীলতা দিয়ে সংগঠন এবং কলেজের সার্বিক উন্নয়নের অংশীদারা হোক!”

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই গঠিত হবে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (২০২৫-২৬) কার্যনির্বাহী নির্বাচন কমিশন ঘোষণা

প্রকাশের সময় : ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫