দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ এএম
মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের
সৌদি আরবের পবিত্র নগরী মদিনা অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।
গত ৩০ অক্টোবর সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে জানান, সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মদিনা অঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সংবাদমাধ্যম আলজাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর জানায় জোট। মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের ঘটনাটি ছিল সেদিনের হামলাগুলোর একটি।
তবে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের অভ্যন্তরে কোনো সামরিক অভিযান পরিচালনার কথা অস্বীকার করেন। তাঁর দাবি, মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের বিষয়ে সৌদি জোটের বক্তব্য ভিত্তিহীন।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট মক্কা অঞ্চল লক্ষ্য করে পাঠানো দুটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছিল। জোটের বক্তব্য অনুযায়ী, ড্রোনগুলোর একটি মক্কা অঞ্চল এবং অন্যটি সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগও অস্বীকার করে হুথিরা।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট একাধিক হামলা প্রতিহত করার দাবি করেছে। অন্যদিকে হুথিরা সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা, আনাদোলু
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের
মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের
ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের
কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর
শেষ বলে হৃদয়ের বিদায়, তবুও বাংলাদেশের পক্ষে ১ম দিন
মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে
মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে
দেশ ও দশের কথা বলে