আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:২৫ এএম
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:১০ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২৫ বার

কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর

কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর
ছবি : সংগৃহীত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে উপগ্রন্থাগারিক মাহমুদুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক পদে কর্মকর্তার পরিবর্তে শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ব্রুসা) সদস্যরা। এ সময় তাঁরা পরিচালক পদে কর্মকর্তা মাহমুদুর রহমানের দায়িত্ব পালনের বিরোধিতা করেন। একই সঙ্গে এ পদে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রক্টর ইসমাইল হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেয়।

তবে বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম (সাংগঠনিক কাঠামো) অনুযায়ী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের পদটি কর্মকর্তাদের জন্য নির্ধারিত। এটি শিক্ষকদের কোনো পদ নয়। অর্থাৎ সাংগঠনিক কাঠামো অনুযায়ী পদটি কর্মকর্তাদের হলেও শিক্ষার্থীরা সেখানে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ইসমাইল হোসেন প্রক্টরের দায়িত্ব পাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাহমুদুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর

কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর

0:00 0:00