আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৩০ এএম
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ২৭ বার

ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের

ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের
ছবি : সংগৃহীত

ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের মাত্র তিন দিন লাগবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এসব স্থাপনায় এক দিন করে হামলা চালালেই তিন দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা সম্ভব।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউসে ধারণ করা ওই সাক্ষাৎকারে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদন সক্ষমতার ওপর এখনো বড় ধরনের হামলা চালানো হয়নি। তবে তিনি চাইলে এক দিনেই দেশটির জ্বালানি ব্যবস্থা ধ্বংস করতে পারেন। একইভাবে এক দিনে সেতু এবং উৎপাদন সক্ষমতাও ধ্বংস করা সম্ভব বলে দাবি করেন তিনি।

ট্রাম্পের ভাষায়, ‘এক দিনেই তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে, প্রতিটি কাজের জন্য এক দিন করে।’

এ সময় সৌদি আরবের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, দেশটি তাঁকে আপাতত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক চাপ অব্যাহত রাখতে এবং পরিস্থিতি বর্তমান অবস্থায় রাখতে অনুরোধ করেছে। তাঁর দাবি, সৌদি আরব মনে করছে, ইরান বর্তমানে ভেঙে পড়ার পরিস্থিতিতে রয়েছে।

কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, এসব দেশও ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার আগে অপেক্ষা করার পক্ষে। তবে এসব দেশের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বড় অংশ ধ্বংস করা হয়েছে। দেশটির ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা এবং সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সৌদি আরবের গুরুত্বপূর্ণ অংশীদার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও এর আগে একাধিকবার মন্তব্য করেছেন ট্রাম্প।

সূত্র: মিডল ইস্ট আই, ডন

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের

ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের

0:00 0:00