আজকের প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে সংবাদ
| আজকের তারিখঃ
ট্রেন্ডিং :
প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৩:২৯ এএম
অনলাইন সংস্করণ
পঠিত: ৩৩ বার

মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন, ভূপাতিতের দাবি সৌদি জোটের

মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন, ভূপাতিতের দাবি সৌদি জোটের
ছবি : সংগৃহীত

সৌদি আরবের মক্কা অঞ্চল ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন দুটি ছুড়েছে বলে অভিযোগ করেছে জোট। তবে মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

বুধবার (১১ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ড্রোন দুটি প্রতিহত করার কথা জানান। তাঁর দাবি, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন দুটি শনাক্ত করে ধ্বংস করেছে।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রিয়াদ লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পশ্চিমাঞ্চল অভিমুখে ছোড়া আরও দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছে। সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে।

তবে ড্রোন দুটি ভূপাতিত করার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে জোটের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে, হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কা লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, হুথিদের সামরিক অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। ইয়ানবুর একটি তেল স্থাপনা এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবিও করেন তিনি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশ কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে। অন্যদিকে হুথিরাও সৌদি সমর্থিত বাহিনী ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করে আসছে।

মক্কা মুসলিম বিশ্বের পবিত্রতম নগরী। সেখানে পবিত্র কাবা শরিফ ও মসজিদুল হারাম অবস্থিত। ফলে শহরটি লক্ষ্য করে কোনো হামলার অভিযোগ সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি ধর্মীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব বহন করছে।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

শেয়ার:
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বাংলা সন: ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: -- হিজরী
সাহরী: --:-- মি. ইফতার: --:-- মি.
সূর্যোদয়: --:-- মি. সূর্যাস্ত: --:-- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব/ইফতার --:--
ইশা --:--
সাহরী শেষ --:--

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

আগামীনিউজ লাইভ টিভি

● সরাসরি
লাইভ সম্প্রচার চলছে ফুলস্ক্রিনে দেখুন

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?

মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন, ভূপাতিতের দাবি সৌদি জোটের

মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন, ভূপাতিতের দাবি সৌদি জোটের

0:00 0:00