দেশ ও দশের কথা বলে
পোর্টাল: www.potidinerkhobor.com | প্রিন্টের সময়: ১১ নভেম্বর, ২০২৬, ০৬:৫৭ পিএম
কুষ্টিয়া ভেড়ামারা সরকারি কলেজে নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ চত্বর ফুটবল মাঠে উচ্চ মাধ্যমিক ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ চত্বর ফুটবল মাঠে উচ্চ মাধ্যমিক ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। ভেড়ামারা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণি ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নবীন বরণ অনুষ্ঠানের আহবায়ক আবু জাফর মোহাম্মদ মহসীন, শিক্ষক পরিষদ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হেলাল উদ্দিন, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আয়ুব আলী, অর্থনীতি বিভাগের প্রধান মৌদুদ আহমেদ, ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও রোভার স্কাউটস সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম ও ভূগোল বিভাগের প্রভাষক জনি কায়সার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং রোভার স্কাউট সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যঅনলাইন জরিপ (Poll)
সকল পোল »দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পদক্ষেপ কি যথেষ্ট?
কুষ্টিয়া ভেড়ামারা সরকারি কলেজে নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ
কুষ্টিয়া দৌলতপুরে এসআরবি'র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
কুষ্টিয়া ভেড়ামারা সরকারি কলেজে নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
প্রতিদিনের খবর | দেশ ও দশের কথা বলে