আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? পূর্বাভাস দিল সুপার কম্পিউটার
প্রকাশের সময় :
১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
৪৬৬
পড়া হয়েছে
আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? পূর্বাভাস দিল সুপার কম্পিউটার
স্পোর্টস ডিক্স : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোববার (১২ জুলাই) সকালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পারদ তুঙ্গে। এরই মধ্যে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে অপ্টার সুপার কম্পিউটার। ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। সেই পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ। অন্যদিকে, সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৪.২ শতাংশ। সেক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময়ে। তবে ফুটবলে পরিসংখ্যান সব সময় শেষ কথা নয়। বড় ম্যাচে হিসাব-নিকাশ পাল্টে দেওয়ার নজির রয়েছে দুই দলেরই। তারপরও সামগ্রিক বিশ্লেষণে শেষ চারে জায়গা করে নিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯.৪ শতাংশ বলে দেখিয়েছে সুপার কম্পিউটার। অন্যদিকে, সুইজারল্যান্ডের সেমিফাইনালে উঠে সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড বা নরওয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ৩০.৬ শতাংশ।
স্পোর্টস ডিক্স :
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোববার (১২ জুলাই) সকালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের পারদ তুঙ্গে। এরই মধ্যে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে অপ্টার সুপার কম্পিউটার।
২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। সেই পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ।
অন্যদিকে, সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৪.২ শতাংশ। সেক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময়ে।
তবে ফুটবলে পরিসংখ্যান সব সময় শেষ কথা নয়। বড় ম্যাচে হিসাব-নিকাশ পাল্টে দেওয়ার নজির রয়েছে দুই দলেরই। তারপরও সামগ্রিক বিশ্লেষণে শেষ চারে জায়গা করে নিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯.৪ শতাংশ বলে দেখিয়েছে সুপার কম্পিউটার।