, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুর মালিহাদ ইউনিয়নে বিএডিসি মোটর মালিকদের কমিটি গঠন

  • প্রকাশের সময় : ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩৮৪ পড়া হয়েছে

কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে সরকার অনুমোদিত বিএডিসি মোটর মালিকদের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) বিকেলে মালিহাদ ইউনিয়ন পরিষদের অডিটোরিয়াম কক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়নের মোটর মালিকরা তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন। আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে মোঃ সোহাগ আলীকে সভাপতি এবং মোঃ ইসরাইল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির মোট সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৫০ জন।

নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, মালিহাদ ইউনিয়নে বর্তমানে ৩০০টিরও বেশি সেচ প্রকল্পের নলকূপ রয়েছে। পর্যায়ক্রমে এসব প্রকল্পের মালিকদের কমিটির আওতায় আনা হবে। পাশাপাশি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির প্রতিটি সদস্যকে প্রতি মাসে ১০০ টাকা করে চাঁদা প্রদান করতে হবে। এছাড়া কোনো সদস্য সমস্যায় পড়লে তাকে আর্থিক ও আইনগত সহায়তা প্রদান করা হবে। একইসঙ্গে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী, একটি মোটরের পাশেই নতুন মোটর স্থাপন করতে হলে অবশ্যই ৮২০ ফুট দূরত্ব বজায় রাখতে হবে—এ বিষয়েও সবাই একমত পোষণ করেন।

সভাটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

কুষ্টিয়ার মিরপুর মালিহাদ ইউনিয়নে বিএডিসি মোটর মালিকদের কমিটি গঠন

প্রকাশের সময় : ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬