, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

শীতকালীন পেঁয়াজ ‘বিজয়-৭১’ প্রদর্শনীতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৬ পড়া হয়েছে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

২০২৫-২০২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চরপাড়া, আমলা এলাকায় শীতকালীন পেঁয়াজের উন্নত জাত ‘বিজয়-৭১’ প্রদর্শনীর ওপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এমদাদুল হক মিলন এবং কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কৃষি প্রকৌশলী জুলফিকার আলী ভুট্টো।

স্বাগত বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার সাদ্দাম হোসেন। কৃষক জাকির হোসেন লাল তাঁর বক্তব্যে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের জন্য যে বরাদ্দ দেওয়া হয় তা যেন সঠিকভাবে বণ্টন করা হয়। তিনি কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন সরবরাহের দাবি জানান, যা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় বিএডিসি আমলা খামারের পরিদর্শক সজীব কুমার মন্ডলও উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ আব্দুল আল মামুন বলেন, লাভজনক ও পরিবেশবান্ধব ফসল চাষে কৃষকদের আগ্রহী হতে হবে। বিশেষ করে তামাক চাষ থেকে সরে এসে পেঁয়াজসহ অন্যান্য মসলাজাতীয় ফসল চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাঠ দিবসে কৃষকদের উন্নত জাত ‘বিজয়-৭১’ পেঁয়াজের উৎপাদন কৌশল, রোগ-বালাই দমন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে স্থানীয় কৃষকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শীতকালীন পেঁয়াজ ‘বিজয়-৭১’ প্রদর্শনীতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬