, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মিরপুরে কৃষকদের নিয়ে সরিষা মাঠ দিবস

  • প্রকাশের সময় : ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৪২ পড়া হয়েছে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

২০২৫–২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চরপাড়া গ্রামে সরিষা প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার সাদ্দাম হোসেন, তোফাজ্জেল হোসেন, স্থানীয় কৃষক ইয়ার আলীসহ এলাকার বহু কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মাঠ দিবসে বক্তারা সরিষা চাষে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার, মানসম্মত বীজ নির্বাচন, সঠিক সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন বিষয়ে বিস্তারিত কারিগরি আলোচনা করেন। তারা বলেন, তেলজাতীয় ফসল বিশেষ করে সরিষার উৎপাদন বাড়াতে এ ধরনের প্রদর্শনী মাঠ ও প্রশিক্ষণ কার্যক্রম কৃষকদের আগ্রহ ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা শেষে অতিথিরা প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের উৎপাদন বাড়াতে উৎসাহ জোগাচ্ছে এবং বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়তা করছে।

উল্লেখ্য, প্রদর্শনী মাঠে বারি সরিষা জাতের সরিষার চাষ প্রদর্শন করা হয়।

পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মিরপুরে কৃষকদের নিয়ে সরিষা মাঠ দিবস

প্রকাশের সময় : ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬