, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুষ্টিয়া সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলার আসামিকে ছাড়াতে তদবির, জামাত-বিএনপি’র ৮ নেতা-কর্মী আটক কুষ্টিয়ায় জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুষ্টিয়ায় হেযবুত তওহীদের বিরুদ্ধে গুজব, অপপ্রচারের প্রতিবাদে মিট দ্য প্রেস কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ মিরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ লংমার্চ অযথা জনগণের ভোগান্তি সৃষ্টি করবে কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মিরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৫১ পড়া হয়েছে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা চত্বরে এ সমাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপন অনুষ্ঠানে মিরপুর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার তাপসী রাবেয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও উপজেলা মৎস অফিসার আবুল কালাম আজাদ। এসময় উপজেলা পরিসংখ্যান অফিসার ইশরাক হোসেন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জামাল উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষি প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম, কারণ এটি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার ও যন্ত্রপাতি সম্পর্কে সরাসরি জ্ঞান দেয়, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় এবং পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণে উৎসাহিত করে, যা সামগ্রিক কৃষি ব্যবস্থার উন্নয়নে সহায়ক। বক্তারা আরো বলেন, মেলা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন, বিশেষজ্ঞদের সাথে সরাসরি পরামর্শ এবং সরকারি-বেসরকারি প্রণোদনা ও ছাড়ের সুযোগ করে দিয়ে কৃষকদের আধুনিকায়নে প্রধান ভূমিকা রাখে। কৃষি উদ্ভাবন ও প্রযুক্তি মেলা কৃষিতে প্রযুক্তির শক্তি, দেশের উন্নয়নে নতুন পথ। কৃষি হল আমাদের মূল, আমাদের বেঁচে থাকার উৎস, যেখানে উদ্ভাবন এবং প্রযুক্তির মিশ্রণে তৈরি হয় নতুন সম্ভাবনা।

প্রতিটি স্পন্দনে বাংলাদেশ দৈনিক খবরওয়ালার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

প্রকাশের সময় : ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬