, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১০টি ইতিবাচক দিক স্থানীয় সরকার নির্বাচনে দ্বিমুখী পরীক্ষা বিএনপির কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে পণ্য প্যাকেটজাত, গোডাউন সিলগালা পূজায় মদ খেয়ে মাতলামি করলে ছাড় নেই: ফেনীর এসপি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন এখন প্রতিমন্ত্রী নুরের নিয়ন্ত্রণে কাতারে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার বিক্রি, সুপারমার্কেট বন্ধ ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ টন ক্রুড অয়েল কিনবে

মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর

  • প্রকাশের সময় : ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৬১ পড়া হয়েছে

মিরপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা:

কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে এবং মাটির চাহিদা অনুযায়ী কৃষকদের সার ব্যবহারে সঠিক পরামর্শ দিতে ডিজিটাল সয়েল সেন্সর ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় মিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিরপুরের সহযোগিতায় এ প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহায়তা দেয় জিনিয়াস ফার্মস লিমিটেড।

কর্মসূচিতে মিরপুর উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তার মধ্যে ডিজিটাল সয়েল সেন্সর বিতরণ করা হয়। এসব সেন্সরের মাধ্যমে মাঠপর্যায়ে মাটির বিভিন্ন বৈশিষ্ট্য ও পুষ্টি উপাদান সম্পর্কে দ্রুত ধারণা নিয়ে ফসলের প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়া যাবে বলে জানা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে ডিজিটাল সয়েল সেন্সর ব্যবহারের পদ্ধতি, মাটির বিভিন্ন উপাদান নির্ণয় এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফসলের জন্য প্রয়োজনীয় সার নির্ধারণের বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, মাটির প্রকৃত চাহিদা নির্ণয় করে সার ব্যবহারের পরামর্শ দেওয়া হলে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় রাসায়নিক সারের ব্যবহার কমবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি মাটির উর্বরতা সংরক্ষণ এবং কৃষি উৎপাদনকে আরও টেকসই করার সুযোগ তৈরি হবে।

জনপ্রিয়

মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর

মিরপুরে মাটির চাহিদা বুঝে সার ব্যবহারে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তাদের দেওয়া হলো ডিজিটাল সয়েল সেন্সর

প্রকাশের সময় : ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬